Koel: দীর্ঘ সময় পর পুরনো কোয়েল মল্লিককে (Koel) ফিরে পেলেন অনুরাগীরা। এবার হয়তো আপনি ভাবছেন কোন কারণে এমন কথা বলা হচ্ছে? আসলে তাকে ফের পুরনো ছন্দে দেখা গিয়েছে। দুই সন্তানের জননী কোয়েল বর্তমানে খুবই সাধারণভাবে থাকতেই পছন্দ করেন, বেশিরভাগ সময় তাকে শাড়িতেই দেখা যায়।
তবে এবার কয়েক বছর পেরিয়ে যেন ফিরে গেলেন তার পুরনো লুকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কয়েকটি ছবি, যেখানে তার রবিবারযাপনের মুহূর্তগুলিকে ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে পরনে রয়েছে লাল রঙের স্কার্ট এবং একটি বহুরঙা জ্যাকেট, চোখে আত্মবিশ্বাস।
ঠিক যেন পুরোনো দিনের কোয়েলকে ফিরে পেয়েছেন সকলে। তাইতো ছবিগুলো পোস্ট করতেই প্রত্যেকের মুখে একটাই কথা তাকে দেখতে আগের মতন লাগছে। যদিও বর্তমানে তিনি খুব একটা বেশি সাজগোজ করে সামনে আসেন না, তবে এই ছবিগুলিতে বেশ অন্যরকম লেগেছে তাকে দেখতে।
তাইতো পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল। প্রত্যেকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাদের প্রিয় অভিনেত্রীকে। উল্লেখযোগ্য, খুব কম বয়সে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। যদিও বাবার হাত ধরে শুরু হয়েছিল কেরিয়ার, তবে নিজের পরিশ্রমের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
এই বিষয়ে বারবার জানিয়েছেন, যদিও তার অভিনয় জীবনে প্রবেশ করাটা অনেক সহজ ছিল, তবে সেই জায়গাটা ধরে রাখা ছিল অনেকটাই কঠিন। কারণ, তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা রেখেছিলেন দর্শকেরা। সেই মতো নিজেকে প্রমাণও করেছেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.