Mimi: মা কালীর আশীর্বাদ নিতে মায়ের মন্দিরে হাজির অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। যদিও কোন মন্দিরে তিনি গিয়েছেন তা সেখানে স্পষ্ট করেননি, তবে বিভিন্ন মন্তব্য থেকে জানা গিয়েছে তিনি বনগাঁর একটি কালীমন্দিরে গিয়েছেন মায়ের আশীর্বাদ কামনায়। বরাবর ঈশ্বরে বিশ্বাস করেন এই অভিনেত্রী।
এমনকি প্রত্যেকটি পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। তার বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা থেকে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। এছাড়াও অন্যান্য জায়গায় পুজোতে হাজির হয়ে যান ঈশ্বরের আরাধনায়। সেরকমই এবার এই মন্দিরে গিয়েছেন অভিনেত্রী।
সেখানে গিয়ে মায়ের কাছে হাতজোড় করে প্রার্থনা করেছেন। সেই সব ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘জয় মা।’ ছবিগুলো দেখার পর ভক্তরা বলছেন তারা ভাবতেই পারছেন না মিমি বনগাঁর এই মন্দিরে আসবেন। এছাড়াও তার জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা।
উল্লেখযোগ্য, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার পর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার আগামী প্রজেক্টের ঝলক। ‘নেটফ্লিক্স’এর একটি বড়সড় বাজেটের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। যার নাম ‘হাম হিন্দুস্তানি’। এই প্রথমবার কোনো হিন্দি ওয়েব সিরিজে কাজ করলেন অভিনেত্রী। তিনি ছাড়া সেখানে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন সঈফ আলী খান।
তবে এই সিরিজের কাহিনী কোনো কাল্পনিক গল্প নয় বরং ভারতীয় ইতিহাসের এক সোনালী পর্ব। যখন দেশের সাধারণ মানুষ শাসক নির্বাচনের সুযোগ পেয়েছিলেন। যদিও তার পেছনে কী কী ঘটনা ঘটেছে তা হয়তো অজানা রয়ে গিয়েছে অনেকের জন্য। সেসব লড়াই, আত্মত্যাগ ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।