Shreya: ঠিক যেন কোন স্বপ্ন দেখা রাজকন্যা! এমনই অবতারে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তার এই রূপ দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন দুর্দান্ত সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি তিনি ভীষণ সুন্দর দেখতে। এমনকি তিনি হার মানাতে পারেন তাবড়-তাবড় অভিনেত্রীদেরও।
গানের পাশাপাশি তিনি সাজগোজ করতে ভীষণই পছন্দ করেন। বিশেষ করে বিভিন্ন ভারতীয় পোশাক পরতেই বেশিরভাগ সময় দেখা যায় তাকে। তবে এবার একটি অন্য ধরনের পোশাকে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মেরুন রংয়ের একটি গাউন পরেছেন তিনি, যেটায় জমকালো কাজ করা।
মানানসই গয়না এবং মেকআপ তাকে অসাধারণ সুন্দরী করেছিল। বিভিন্ন ভঙ্গিমায় তাকে দেখা গিয়েছে ছবিগুলোতে। কখনো গানের ছন্দে ডুবে গিয়েছেন আপন খেয়ালে, আবার কখনো হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা হয়ে আছি।’
পোস্ট করতেই সেই ছবিগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার রূপে রীতিমতো মন্ত্রমুগ্ধ। তাইতো বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন কমেন্টবক্স। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে ভীষণ স্নিগ্ধ লাগে দেখতে, সাধারণ অথচ তিনি অনন্যা।
উল্লেখ্য, বাংলার সাধারণ পরিবারের এই মেয়ে আজ রাজত্ব করছেন সংগীতজগতে। বর্তমানে তার খ্যাতি জগৎজোড়া, দেশের গণ্ডি পেরিয়ে তার প্রতিভা পৌঁছে গিয়েছে বিদেশেও। বিভিন্ন দেশে গিয়ে গানের কনসার্ট করে থাকেন তিনি। এছাড়াও রয়েছে নেপথ্য শিল্পী হিসেবে কাজ। বর্তমানে তিনি একটি রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকা পালন করছেন।