BREAKING NEWS: অসুস্থ কিংবদন্তী আশা ভোঁসলে হাসপাতালে! আসল কারণ জানাল পরিবার

ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে। শনিবার মুম্বইয়ের বিখ্যাত ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ তাঁকে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে সূত্রের খবর ছিল, ৯২ বছর বয়সী এই কিংবদন্তী শিল্পী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের এক চিকিৎসক প্রতীত সামদানি জানান, জরুরি পরিস্থিতিতে তাঁকে ভর্তি করে ইমার্জেন্সি মেডিক্যাল ইউনিটে চিকিৎসা শুরু করা হয়েছে।

Asha Bhosle
হঠাৎ হাসপাতালে Asha Bhosle ! কার্ডিয়াক অ্যারেস্ট নয়, সামনে এল আসল কারণ—নাতনির বড় আপডেট

তবে এই খবর প্রকাশ্যে আসতেই পরিবারের পক্ষ থেকে ভিন্ন তথ্য সামনে আসে। আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে জানান, তাঁর ঠাকুমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি। বরং বুকে সংক্রমণের কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই পরিবার আশাবাদী।

জানাই আরও অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা যেন সম্মান করা হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিল্পীর শারীরিক অবস্থার আপডেট যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম। সাত দশকেরও বেশি সময় ধরে তিনি সংগীতজগতে সক্রিয়। তাঁর কণ্ঠে অসংখ্য হিট গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। কিংবদন্তী লতা মঙ্গেশকর-এর বোন হিসেবে পরিচিত হলেও নিজের স্বতন্ত্র গায়কীতে তিনি গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়।

ওপি নায়ার থেকে রাহুল দেব বর্মন— একাধিক বিখ্যাত সুরকারের সঙ্গে কাজ করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় গান। ৪০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত তাঁর গানের জাদু ছড়িয়েছে সারা দেশে।

এই মুহূর্তে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, এবং পরিবারও ইতিবাচক মনোভাব বজায় রাখছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক