Ishaa: চশমা পরিহিত ঝিনুকের ছবি ভাগ করে নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। এবার আপনি হয়তো ভাবতে পারেন কার কথা বলছেন তিনি? ইতিমধ্যেই যারা সোনাদা সিরিজের সিনেমাগুলো দেখেছেন তারা সকলেই জানেন সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের নাম ঝিনুক।
যেটিতে অভিনয় করছেন ইশা। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে এই সিরিজের পরবর্তী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’। আপাতত তারই প্রচার চলছে জোরকদমে। সেই সিনেমার চরিত্রের নামে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় পরনে তার ক্যাজুয়াল টি-শার্ট এবং জিন্স।
একইসাথে চোখে রয়েছে চশমা। তাই তিনি ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন চশমা পরিহিত ঝিনুক! তার এই লুক বেশ পছন্দ করেছেন সকলে। কারণ, অন্যান্য সময় তাকে বেশিরভাগ শাড়ি বা ওয়েস্টার্ন পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তবে এবার ধরা দিলেন ক্যাজুয়াল পোশাকে।
সাধারণ এই লুকটি বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। প্রত্যেকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন। অনেকে আবার এও লিখেছেন তারা তার নতুন সিনেমা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন তিনি। মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করার পর সুযোগ পান টলিউডে। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। একইসাথে বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন। সবমিলিয়ে তিনি এখন তার কেরিয়ারের মধ্যগগনে উপস্থিত হয়েছেন।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.