কাঞ্চনকে ডিভোর্স দিতে পিঙ্কির সাহস জুগিয়েছে ছেলে ওশ
গত ২রা মার্চ বিবাহবন্ধনে তৃতীয় বারের জন্য আবদ্ধ হয়েছেন কাঞ্চন। গত ১০ই জানুয়ারি তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ ঘটান। এই ঘটনার কয়েক দিনের মধ্যে ফের তৃতীয় বিয়ে সেরে ফেলেন কাঞ্চন। ১৪ই ফেব্রুয়ারী আইনি বিবাহের মাধ্যমে তৃতীয় বার জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি। যদিও এটি কনে শ্রীময়ীর প্রথম বিবাহ।
এদিকে কাঞ্চনের বিয়ের সময় একাধিকবার উঠে এসেছে দ্বিতীয় পক্ষের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও ওশের নাম। ওশ পিঙ্কি ও কাঞ্চনের একমাত্র ছেলে। যখন কাঞ্চন পিঙ্কিকে বিবাহবিচ্ছেদের কাগজ পাঠায় তখন ছোট্ট ওশ কি বলেছিল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পিঙ্কি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে পিঙ্কি বলেন, “আমি যখন ডিভোর্স পেপার পাই তখন লকডাউন চলছে। আমার ছেলের অনলাইনে ক্লাস চলছিল। আমি তখন আমার ছেলেকে বলি যে বাবা এটা এসেছে। আমি সইটা করে দেব।”
এরপর পিঙ্কি আরও বলেন, “এটা শুনে ও আমার হাত ধরে বলে মাম্মাম আমাদের স্কুলে এখন হিউম্যান বডি পড়াচ্ছে। তুমি জানো তো আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ আছে। ওটা কোনও কাজে লাগে না। কিন্তু ইনফেকশন হলে কেটে বাদ দিতে হয়। আর আমি এটা ভেবে বললাম। আমি আর তুমি একটা টিম। আমরা ভালো থাকব।”
যদিও মা ও ছেলের এই কথোপকথনকে অনেকেই মিথ্যা বলেছেন। সমাজ মাধ্যমে অনেকেই বলছেন, “দশ বছরের একটি ছোট্ট ছেলে এত ম্যাচিওর হতে পারে না৷ ওইটুকু ছেলে এসব বলতেই পারে না।” কেউ কেউ বলছেন, “ওশ এমন কথাই বলেনি। পিঙ্কি নিজেই মনের কথা বলছেন।”

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.