অ্যাপল-স্যামসাংকে চ্যালেঞ্জ! শক্তিশালী ক্যামেরা ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে Oppo-র নতুন ফ্ল্যাগশিপ সিরিজ

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিল Oppo। সংস্থা খুব শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Oppo Find X9 বাজারে আনতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২১ মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে Oppo Find X9s এবং Oppo Find X9 Ultra। ইতিমধ্যেই ফোন দুটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo এবার প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ্য করেই নতুন সিরিজের দাম নির্ধারণ করতে চলেছে। Oppo Find X9s-এর 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রায় ৭৯,৯৯৯ টাকা হতে পারে। একই ফোনের 12GB + 512GB সংস্করণের দাম পৌঁছাতে পারে প্রায় ৮৯,৯৯৯ টাকায়। অন্যদিকে, সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল Oppo Find X9 Ultra-এর 12GB + 512GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ১,৭৯,৯৯৯ টাকা। ফলে এটি দেশের অন্যতম দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিতে পারে।

এই সিরিজের মূল আকর্ষণ হতে চলেছে Oppo Find X9 Ultra। ফোনটিতে থাকতে পারে বিশাল ৬.৮২ ইঞ্চির 2K LTPO AMOLED ডিসপ্লে, যেখানে ১৪৪Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফলে গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা বিভাগেও বড়সড় চমক দিতে চলেছে Oppo। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে থাকবে ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর। পাশাপাশি ২০০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সরও থাকতে পারে। এছাড়া নতুন কুইন্টুপল প্রিজম প্রযুক্তি ব্যবহার হওয়ায় কম আলোতেও উন্নত ছবি তোলার সুবিধা মিলতে পারে।

পারফরম্যান্সের জন্য Oppo Find X9 Ultra-তে ব্যবহার করা হতে পারে Qualcomm-এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে ৭০৫০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। এছাড়া ১০০W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাওয়া যেতে পারে।

অন্যদিকে, তুলনামূলক কম দামের মধ্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে আসছে Oppo Find X9s। ফোনটিতে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত যেতে পারে। ডিসপ্লে সুরক্ষার জন্য Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে বলেও জানা গিয়েছে। মাত্র ৭.৯৯ মিমি পাতলা ডিজাইনের এই ফোন দেখতে যথেষ্ট প্রিমিয়াম হতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে থাকতে পারে Hasselblad টিউনিং-সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া Oppo-র নিজস্ব ইমেজ প্রসেসিং প্রযুক্তি ছবির মান আরও উন্নত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে MediaTek-এর ৩ ন্যানোমিটার প্রযুক্তিভিত্তিক Dimensity 9500s প্রসেসর। দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফোন ঠান্ডা রাখতে বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেমও থাকতে পারে। এছাড়া ৭০২৫mAh ব্যাটারি এবং Android ভিত্তিক ColorOS 16 অপারেটিং সিস্টেম এই ফোনে পাওয়া যেতে পারে।

সব মিলিয়ে, Oppo-র নতুন Find X9 সিরিজ প্রিমিয়াম স্মার্টফোন বাজারে বড়সড় প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক