Yash: সময় যতই যাচ্ছে এই অভিনেতার জৌলুস যেন ক্রমাগত বেড়েই চলেছে। যার ঝলক তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। স্ত্রীর সাথে পাল্লা দিয়ে যেন নিজেকে আরো বেশি ঝকঝকে ও পরিপাটি করে তুলছেন তিনি। আন্দাজ করতেই পারছেন কথা হচ্ছে অভিনেতা যশ দাশগুপ্তর (Yash) সম্পর্কে।
স্ত্রী নুসরত জাহানের সাথে রীতিমত টেক্কা দিয়ে নিজের ওপর কাজ করে চলেছেন তিনি। একদিকে যেমন শারীরিক মেইন্টেন অন্যদিকে গ্ল্যামার, সবমিলিয়ে এই অভিনেতাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। সকলের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেতা।
তাইতো মাঝেমধ্যেই তাদের সাথে ভাগ করে নেন বিভিন্ন ছবি ও ভিডিও। সেরকমই কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে তাকে দেখা দিয়েছেন নীল শার্ট এবং ট্রাউজারে। আর ক্যাপশনটি ছিল অন্যান্যদের থেকে আলাদা। সেখানে তিনি লিখেছেন, ‘সরল’। তবে অনুরাগীরা বলছেন তাকে মোটেই সরল লাগছে না।
বরং আগের চেয়ে তিনি আরো বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন। একইসাথে অনেকে নুসরত জাহানের প্রসঙ্গে মন্তব্য করতেও ভোলেননি। উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করলেও ধীরে ধীরে তিনি জায়গা করে নিয়েছেন টলিউডে।
ইতিমধ্যে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। এছাড়া রয়েছে বিভিন্ন ফটোশ্যুট এবং বিজ্ঞাপনের কাজ। একইসাথে মাঝেমধ্যে তাকে নুসরতের সাথে শরীরচর্চা করতেও দেখা যায় জিমে। এসব বিষয় নিয়ে তিনি উঠে আসেন লাইমলাইটে। সবমিলিয়ে জীবনটাকে বেশ ভালোমতো গুছিয়ে নিয়েছেন এই অভিনেতা।

Sudeshna has been writing entertainment reports since 2021.