Vastu: দেবশয়নী একাদশীতে যোগনিদ্রায় যাবেন বিষ্ণু, কোন কোন ফুল অর্পণ করলে মিলবে শ্রীহরির কৃপা?

সনাতন ধর্মমতে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন থেকেই ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় গমন করেন। তাই এই তিথি বৈষ্ণবদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। চলতি বছর ২৫ জুলাই, শনিবার পালিত হবে দেবশয়নী একাদশী। এই দিনে নিষ্ঠাভরে শ্রীহরির পুজো করলে সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি এবং দেবকৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়।

দেবশয়নী একাদশীতে বিষ্ণুর প্রিয় ফুল

পদ্মফুল
পদ্ম ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় ফুল। দেবশয়নী একাদশীতে শ্রীহরিকে পদ্ম নিবেদন করলে লক্ষ্মী-নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতেও এই ফুল অর্পণ শুভ বলে মনে করা হয়।

গাঁদা ফুল
ভগবান বিষ্ণুকে ‘পীতাম্বর’ বলা হয়। তাই হলুদ বা কমলা রঙের ফুল তাঁর অত্যন্ত প্রিয়। বিশেষ করে হলুদ গাঁদা বা হলুদ গোলাপ দিয়ে পুজো করলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শুভ ফল লাভের বিশ্বাস রয়েছে।

শঙ্খপুষ্পী
শঙ্খপুষ্পী জ্ঞান, স্মৃতিশক্তি ও মানসিক স্থিরতার প্রতীক হিসেবে বিবেচিত। দেবশয়নী একাদশীতে এই ফুল শ্রীহরিকে নিবেদন করলে সৎবুদ্ধি, একাগ্রতা এবং মানসিক শান্তির আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

দেবশয়নী একাদশীর পুজোর নিয়ম
*সকালে স্নান করে পরিষ্কার, সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন।
*ভগবান বিষ্ণু বা লক্ষ্মী-নারায়ণের বিগ্রহে হলুদ চন্দন, হলুদ ফুল, তুলসীপাতা, ফল ও প্রসাদ নিবেদন করুন।
*পুজোর সময় ‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করুন অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।
*এই দিনে খাদ্যশস্য, বস্ত্র বা ফল অভাবী মানুষের মধ্যে দান করলে পুণ্য লাভ হয় বলে ধর্মীয় বিশ্বাস।

Vastu: ভুল দিকে মানি প্ল্যান্ট রাখলেই হিতে বিপরীত! বাস্তুর নিয়ম না মানলে বাড়তে পারে আর্থিক অনটন

কেন বিশেষ এই তিথি?
দেবশয়নী একাদশী থেকেই ভগবান বিষ্ণুর যোগনিদ্রা শুরু হয় বলে প্রচলিত ধারণা। এই সময় থেকে চাতুর্মাসের সূচনা হয়। তাই এই তিথিতে ভক্তিভরে শ্রীহরির আরাধনা, প্রিয় ফুল নিবেদন এবং দান-পুণ্য করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হয় বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক