Srabanti: আবাসনের মধ্যেই বর্ষার আমেজে মগ্ন শ্রাবন্তী চ্যাটার্জি, ভাগ করে নিলেন ছবি

Srabanti: টানা বৃষ্টিতে যখন শহরজুড়ে বর্ষার আবহ, তখন নিজের আবাসনের মধ্যেই সেই সৌন্দর্য্য উপভোগ করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti)। ব্যস্ত কর্মসূচীর ফাঁকে একটু অবসর মিলতেই আবাসনের মধ্যেই বৃষ্টিভেজা পরিবেশে সময় কাটাতে দেখা গেল তাকে।

সেই মুহূর্তের একাধিক ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন, যা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। ছবিতে শ্রাবন্তীকে একেবারে স্বাভাবিক ও নির্ভার মেজাজে দেখা যায়। চারপাশের সবুজ, মেঘলা আকাশ এবং বৃষ্টির স্নিগ্ধ আবহ যেন তার অবসরকে আরও উপভোগ্য করে তুলেছে।

অভিনেত্রীর এই সহজ-সরল উপস্থিতি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা অনুরাগীদের মন জয় করেছে। অনেকেই কমেন্টে তার সৌন্দর্য্য, হাসি এবং বর্ষার সঙ্গে মানানসই এই মুহূর্তের প্রশংসা করেছেন। কর্মব্যস্ত জীবনের মাঝেও নিজের আবাসনের মধ্যেই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর বার্তা দিয়েছেন শ্রাবন্তী।

বাইরে কোথাও না গিয়েও যে বর্ষার সৌন্দর্য্য উপভোগ করা যায়, তার এই পোস্ট যেন সেই কথাই মনে করিয়ে দেয়। বর্ষার শান্ত, স্নিগ্ধ পরিবেশে অভিনেত্রীর এই নির্ভার মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। একইসাথে ভাইরাল সমস্ত ছবি।

উল্লেখ্য, বর্ষা মানেই নতুন জীবন। নতুন বাঁচার আশা। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি বৃষ্টির জলে আবারও প্রাণ ফিরে পায়। এই অভিনেত্রীও যেন তেমনটাই পেয়েছেন। অন্যদিকে কিছুদিন আগেই রায়গঞ্জ পাডি দিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে এসে মন দিয়েছেন কাজে। সবমিলিয়ে বেজায় ব্যস্ত তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক