Kanchan-Sreemoyee: বাড়িতে রথযাত্রার পর এবার কাঞ্চন মল্লিক (Kanchan), স্ত্রী শ্রীময়ী (Sreemoyee), ও একমাত্র কন্যা কৃষভিকে সঙ্গে নিয়ে উলটোরথ উৎসবের আনন্দে মেতে উঠলেন। সকলকে বুঝিয়ে দিলেন পারিবারিক আবহে উদযাপিত এই বিশেষ দিনটি তাদের কাছে ছিল ভক্তি, ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের এক সুন্দর মিলনক্ষেত্র।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, পরিবারের সকলেই উৎসবের আমেজে হাসিমুখে সময় কাটাচ্ছেন। আমরা প্রত্যেকেই জানি
উলটোরথ, যা রথযাত্রার সমাপ্তি উপলক্ষ্যে পালিত হয়, বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব।
এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দিরে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই আবহেই কাঞ্চন মল্লিক ও তার পরিবার ভক্তিভরে উৎসবে অংশ নেন। পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলির ছবি ও ভিডিও অনুরাগীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
অনেকেই তাদের সুখী পারিবারিক জীবনের প্রশংসা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আসলে কর্মব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে এমন উৎসব উদযাপন যে কতটা মূল্যবান, তারই এক সুন্দর বার্তা তুলে ধরলেন কাঞ্চন মল্লিক। কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। তবে সেসব বিষয়ে কখনোই কান দেন না তারা।
উল্লেখ্য, এই পরিবার জগন্নাথদেবের কত বড়ো ভক্ত তা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই। বাড়িতে জগন্নাথদেবের পুজো করার পাশাপাশি মাঝেমধ্যেই তারা পাড়ি দেন দীঘা ও পুরীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে জগতের নাথ জগন্নাথের শরণাপন্ন হন তারা। যা বেশ প্রশংসা এনে দেয় তাদের।

Sudeshna has been writing entertainment reports since 2021.