Anurag Dobhal: আবারও ব্যক্তিগত জীবনকে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘বিগ বস’ খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল(Anurag Dobhal)। স্ত্রী ঋতিকা চৌহানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ও পোস্ট প্রকাশ করেছেন তিনি। অনুরাগের দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর এক ‘প্রিয় বন্ধু’র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন তাঁকে প্রতারণা করেছেন।
অনুরাগ প্রকাশিত ভিডিওগুলিতে কিছু কল রেকর্ডিং, স্ক্রিনশট এবং মুখোমুখি কথোপকথনের অংশ তুলে ধরে সেগুলিকে নিজের অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ভিডিওতে ঋতিকাকে বলতে শোনা যায় যে, বাগদান ও বিয়ের পর তিনি অন্য কোনও পুরুষের সঙ্গে দেখা করেননি। তবে অনুরাগের দাবি, অন্য কিছু দৃশ্যে ঋতিকার কথিত ‘প্রেমিক’ অভিষেককে দেখা যাচ্ছে।
অনুরাগ আরও জানান, তাঁদের একরত্তি ছেলের ভবিষ্যতের কথা ভেবেই এতদিন তিনি সবকিছু চেপে গিয়েছিলেন। তাঁর কথায়, সন্তানের স্বার্থে তিনি সবাইকে ক্ষমা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে তিনি মনে করেছেন, যাঁদের জন্য এত কিছু করেছেন, তাঁরা তাঁর ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা দেননি।
এছাড়াও অনুরাগ অভিযোগ করেছেন, তাঁকে জনসমক্ষে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাঁকে আর্থিক, আইনি ও মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। তাঁর দাবি, সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার বিনিময়ে খোরপোশ হিসেবে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। এমনকি তিনি জানিয়েছেন, ছেলের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই ঋতিকার পরিবারকে ৩৭ লক্ষ টাকা দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ মার্চ ইনস্টাগ্রামে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন অনুরাগ ডোভাল। দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই ঘটনার পর তিনি সুস্থ হয়ে ফেরেন এবং পরে তাঁদের সন্তানের জন্ম হয়। কয়েক মাসের মধ্যেই আবারও দাম্পত্য জীবন নিয়ে নতুন বিতর্কে জড়ালেন এই জনপ্রিয় নেটপ্রভাবী।
উল্লেখ্য, ২০২৫ সালে অনুরাগ ডোভাল ও ঋতিকা চৌহানের বিয়ে হয়। প্রথমে অনুরাগের একনিষ্ঠ অনুরাগী ছিলেন ঋতিকা। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়েতে পরিণতি পায়। ২০২৬ সালের ২৭ মার্চ তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। এর মধ্যেই তাঁদের বিচ্ছেদের জল্পনাও সামনে আসে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, অনুরাগ ডোভালের এই সমস্ত অভিযোগের বিষয়ে ঋতিকা চৌহানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.