Shreya: সাদা-গোলাপি আভিজাত্যে মুগ্ধ করলেন শ্রেয়া, সাবেকি সাজেই ফুটে উঠলো অনন্য সৌন্দর্য্য

Shreya: এবার গোলাপি-সাদা আনারকলিতে মুগ্ধ করলেন শ্রেয়া ঘোষাল (Shreya)। বাংলা তথা ভারতীয় সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া শুধুমাত্র তার সুরেলা কণ্ঠের জন্যই নন, রুচিশীল ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই প্রশংসিত। সম্প্রতি তার একটি নতুন লুকে আবারও মুগ্ধ হলেন অনুরাগীরা।

সাদা রঙের অনারকলি পোশাকের সঙ্গে গোলাপি ও সোনালি বর্ডারের ওড়না, বড়ো ঝুমকা, হালকা মেকআপ এবং পরিপাটি খোঁপায় ধরা দিলেন শ্রেয়া। সাজে ছিল না বাড়াবাড়ি, বরং ছিল ঐতিহ্য আর অভিজাত্যের নিখুঁত মেলবন্ধন। ক্যাপশনে লিখেছেন, ‘শ্রী সিদ্ধিভিনায়ক মন্দিরের ফুলের রঙের আশীর্বাদে আমার ওড়না।’

ছবিতে তার স্বতঃস্ফূর্ত হাসি এবং সহজ উপস্থিতিই নজর কেড়েছে সবচেয়ে বেশি। প্রাকৃতিক আলোর ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে তার ব্যক্তিত্ব। ঘূর্ণায়মান পোশাকের ভঙ্গি ছবিতে এনে দিয়েছে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য, যা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।

শ্রেয়া বরাবরই প্রমাণ করেছেন, সৌন্দর্য্য মানেই জাঁকজমক নয়; সরলতার মধ্যেও লুকিয়ে থাকে অসাধারণ আকর্ষণ। মঞ্চে যেমন তার কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করে, তেমনই ব্যক্তিগত মুহূর্তে তার পরিশীলিত স্টাইল অনুপ্রেরণা জোগায় ফ্যাশনপ্রেমীদের।

সোশ্যাল মিডিয়ায় এই লুক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। কেউ লিখেছেন, ‘স্নিগ্ধতার অন্য নাম শ্রেয়া’, আবার কেউ বলেছেন, ‘এলিগ্যান্স কাকে বলে, তা শ্রেয়ার কাছ থেকেই শেখা উচিত।’ গান, ব্যক্তিত্ব এবং স্টাইল, সবমিলিয়ে শ্রেয়া আবারও প্রমাণ করলেন, তিনি সত্যিই কালজয়ী এক তারকা, যার আবেদন সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক