Sabyasachi Chakraborty: ‘৫-৬টা বিয়ে করার থেকে বিয়ে না করাই ভালো’, ‘মুসাফির ক্যাফে’র প্রসঙ্গ টেনে প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ সব্যসাচীর

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজ ‘মুসাফির ক্যাফে’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিরিজের সুধা, চন্দর ও প্রীতির সম্পর্ক, ভালোবাসা এবং বিচ্ছেদের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মতামত। এই আবহেই ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার সঙ্গে সিরিজের কাহিনির মিল টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)।

সব্যসাচী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “সবসময় কারও একটা দোষ হতেই হবে, সেটা হয় না। পাঁচ-ছটা বিয়ে করার চেয়ে, বিয়ে না করাটাই বেটার নয় কি?” তাঁর এই মন্তব্যকে অনেকেই প্রাক্তন স্ত্রী, ইনফ্লুয়েন্সর সুস্মিতা রায়(Susmita Roy)-এর উদ্দেশে করা কটাক্ষ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে সব্যসাচী ও সুস্মিতার বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। বিচ্ছেদের পর দু’জনই একে অপরকে প্রকাশ্যে নানা অভিযোগ করেন। সব্যসাচী প্রাক্তন স্ত্রীর একাধিক বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন, অন্যদিকে সুস্মিতাও তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ আনেন। পরে সুস্মিতা নতুন করে বিয়ে করেন এবং বর্তমানে তিনি সন্তানের মা।

‘মুসাফির ক্যাফে’র চন্দর চরিত্রের সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতার তুলনা টেনে সব্যসাচী আরও লেখেন, “চন্দরের মতো আমিও করেছি। যে একবার ছেড়ে যায়, সে ফিরে এলেও মনে রাখবে, আবারও ছেড়ে যাওয়ার জন্যই আসবে। ওটা একটা ইনফিনিটি ট্র্যাপ।”

তবে কেবল কটাক্ষেই থেমে থাকেননি তিনি। ভালোবাসা নিয়ে নিজের উপলব্ধিও তুলে ধরেছেন। তাঁর কথায়, “ভালোবাসো তাকেই, যে থাকে। থাকবে। থাকতে চায়। ভালোবেসে, ভালো থেকো। তা অন্যকে হোক, বা নিজেকে।”

সব্যসাচীর এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাই তিনি ‘মুসাফির ক্যাফে’র গল্পের সঙ্গে মিলিয়ে প্রকাশ করেছেন।

প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়ের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী
প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়ের সঙ্গে সব্যসাচী
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক