Ranojoy-Shyamoupti: শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই অসুস্থ রণজয় বিষ্ণু, শুটিং সেটে মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেতা

ব্যক্তিগত জীবনের টানাপড়েনের গুঞ্জনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র শুটিং চলাকালীন আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি। ঘটনায় সাময়িকভাবে শুটিংও বন্ধ রাখতে হয়। তবে ইউনিট সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং কিছুটা ধাতস্থ হয়েছেন।

সূত্রের খবর, একটি দৃশ্যের শুটিং শেষ করে লিফটের দিকে যাচ্ছিলেন রণজয়। সেই সময় আচমকাই তাঁর মাথা ঘুরতে শুরু করে। লিফটে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে উপস্থিত সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বসান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর কিছুক্ষণ শুটিং বন্ধ রাখা হয়।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে চাপে ছিলেন রণজয়। বৃহস্পতিবার একটি লাইভে এসে নিজেও মানসিক অস্থিরতার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে, গত কয়েকদিন ধরে টলিপাড়ায় জোর গুঞ্জন, বিচ্ছেদের পথে হাঁটছেন রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি(Shyamoupti Mudly)। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যে ভাঙনের জল্পনা শুরু হয়েছে।

বিচ্ছেদ জল্পনার পাশাপাশি রণজয়ের সঙ্গে অভিনেত্রী অভিকা মালাকারের নাম এবং শ্যামৌপ্তির সঙ্গে এক ক্যাফে মালিকের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শ্যামৌপ্তি।

সম্প্রতি একটি লাইভে রণজয়(Ranojoy Bishnu) বলেন, “ভাবিনি কখনও এই বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেটা কাম্য নয়। আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আমি আগ্রহী নই। এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।”

অনেকেরই ধারণা, ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকা এই মানসিক চাপের কারণেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়তে পারেন অভিনেতা। যদিও এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক