Srabanti: কমলা শাড়িতে মোহময়ী শ্রাবন্তী, রাজকীয় সাজে ফের মুগ্ধ করলেন অনুরাগীদের

Srabanti: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti) নতুন সাজে মুগ্ধ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে তাকে দেখা গেলো উজ্জ্বল কমলা রঙের শাড়িতে। শাড়ির জমকালো রঙ ও সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। তার সঙ্গে অভিনেত্রীর স্টাইলিংয়ে ছিল আধুনিকতার পরশ।

এই সাজের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শ্রাবন্তীর গলার ভারী চোকার। পাথরখচিত এই গয়নাটি তার লুককে দিয়েছে একেবারে রাজকীয় আবহ। সঙ্গে মানানসই কানের দুলও সাজটিকে সম্পূর্ণ করেছে। সাথে মানানসই মেকআপ শ্রাবন্তীর মুখের স্বাভাবিক সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে উঠেছে।

বিশেষ করে তার চোখের মেকআপ নজর কেড়েছে অনুরাগীদের। ক্যামেরার দিকে তার আত্মবিশ্বাসী দৃষ্টি ছবিগুলির আবেদন আরও বাড়িয়েছে। আসলে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও শ্রাবন্তী বরাবরই চর্চায় থাকেন। কখনও ওয়েস্টার্ন পোশাকে আধুনিক অবতার, আবার কখনও শাড়িতে সাবেকি বাঙালি সাজ।

বিভিন্ন লুকে নিজেকে তুলে ধরতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হল না। অন্যদিকে পর্দার ব্যস্ততার বাইরে শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবনে তার ছেলে অভিমন্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর প্রথম দাম্পত্যজীবন থেকে তার একমাত্র সন্তান অভিমন্যুর জন্ম।

ব্যক্তিগত জীবনে একাধিক ওঠাপড়ার মধ্য দিয়ে গেলেও নিজের কাজ ও পরিবার দুই দিকই সামলেছেন অভিনেত্রী। তার জীবনের নানা অধ্যায় নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা থাকলেও, নিজের পেশাগত পরিচয়কে বরাবরই সামনে রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি অনুরাগীদের নজর কাড়ে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক