Darshana Banik: জলের আবহে গোলাপি শাড়িতে মুগ্ধ করলেন দর্শনা বণিক

Darshana Banik: আবারও চমক দিলেন দর্শনা বণিক (Darshana)।
অভিনেত্রীর নতুন ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে তার অনুরাগীদের। গোলাপি শাড়িতে একেবারে অন্যরকম সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবির আবহ, রঙের ব্যবহার এবং দর্শনার অভিব্যক্তি সবমিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নময় আবহ। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন দর্শনা। শাড়ির কারুকাজ তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সঙ্গে মানানসই ভারী গয়না, ঝুমকো এবং কপালে নজরকাড়া মাঙ্গটিকা তার লুককে দিয়েছে রাজকীয় ছোঁয়া।

খোলা চুলে তার সাজে যোগ হয়েছে আরও স্বাভাবিক সৌন্দর্য্য। ফটোশ্যুটের বিশেষ আকর্ষণ অবশ্যই এর ব্যাকগ্রাউন্ড। জলের ঢেউ, ফুলের সাজসজ্জা এবং নীল-বেগুনি আলোর মায়াবী পরিবেশে দর্শনাকে যেন কোনও রূপকথার চরিত্রের মতো মনে হচ্ছে। কখনও জলের ধারে শুয়ে, কখনও ক্যামেরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে।

বিভিন্ন ভঙ্গিতে নিজের সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। আর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই গানটা একটা দারুণ অনুভূতি।’ মনে করা হচ্ছে কোনো মিউজিক অ্যালবামের জন্য এই সাজে সেজেছিলেন তিনি। সবমিলিয়ে যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, দর্শনা বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও অনুরাগীদের নজর কাড়ে। ট্র্যাডিশনাল পোশাক হোক কিংবা আধুনিক সাজ বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে দেখা যায় তাকে। নতুন এই ফটোশ্যুটেও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসার পর দর্শনার এই স্বপ্নময় অবতার যে অনুরাগীদের মন জয় করেছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক