Recipe: মেদ ঝরাতে কিনোয়া কিনেছেন? সহজ ৫ জলখাবারের রেসিপি জানুন

Recipe: মেদ ঝরানোর পরিকল্পনায় সকালের জলখাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুতেই এমন খাবার বেছে নেওয়া দরকার, যা পেট ভরিয়ে রাখবে, শরীরকে প্রয়োজনীয় শক্তি দেবে এবং অকারণে বার বার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করবে। এই কারণে অনেকের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে কিনোয়া।
গ্লুটেন-মুক্ত কিনোয়া প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ। পাশাপাশি এতে বিভিন্ন ভিটামিন ও খনিজও রয়েছে। দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে বলে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি উপকারী হতে পারে। তবে কিনোয়া কিনে এনে কীভাবে রান্না করবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। তাই রইল ৫ সহজ কিনোয়া রেসিপি।

১. কিনোয়া পোরিজ
সকালের জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন কিনোয়া পোরিজ। প্রথমে দুধ ফুটিয়ে তাতে কিনোয়া দিয়ে দিন। ভালোভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন। এরপর আপেল, কলা বা পছন্দের অন্য ফল এবং কাজু-আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু বা গুড় মেশাতে পারেন।

২. কিনোয়া উপমা
সুজির উপমার মতো করেই তৈরি করা যায় কিনোয়া উপমা। প্রথমে অল্প ঘিয়ে কিনোয়া ভেজে নিন। এরপর ধীরে ধীরে জল দিয়ে রান্না করুন। কিনোয়া কিছুটা নরম হলে পেঁয়াজ, টোম্যাটো, গাজর, বিনস ও মটরশুঁটি দিয়ে দিন। সর্ষে ও কারিপাতার ফোড়ন দিলে স্বাদ আরও বাড়বে। শেষে প্রয়োজনমতো লবণ ও লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

৩. কিনোয়া প্যানকেক
কিনোয়া মিহি করে গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য ময়দা, ডিম ও এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্যানে সামান্য মাখন দিয়ে ব্যাটার ঢেলে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন। মিষ্টি স্বাদ পছন্দ হলে উপরে সামান্য মধু বা চকোলেট সস দিতে পারেন।

৪. কিনোয়া স্মুদি
যাঁরা সকালের জলখাবারে স্মুদি খেতে পছন্দ করেন, তাঁদের জন্যও কিনোয়া হতে পারে ভালো সংযোজন। সেদ্ধ কিনোয়া, টক দই বা দুধ, কলা, আমন্ড এবং খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে উপরে চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, ফল কিংবা বাদাম কুচি ছড়িয়ে দিন। ঝটপট তৈরি এই স্মুদি পেট ভরা রাখতে সাহায্য করতে পারে।

৫. কিনোয়া-ডিমের স্ক্র্যাম্বল
প্রথমে সাধারণ পদ্ধতিতে ডিম স্ক্র্যাম্বল করে নিন। ডিম হয়ে এলে তার মধ্যে সেদ্ধ কিনোয়া মিশিয়ে দিন। চাইলে আগে থেকে ছোট করে কেটে রাখা পেঁয়াজ, টোম্যাটো বা অন্যান্য সবজি ভেজে নিয়ে মেশাতে পারেন। সব উপকরণ একসঙ্গে নেড়ে প্রয়োজনমতো লবণ, গোলমরিচ ও সামান্য ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিন।

Recipe: রাতে বেঁচে যাওয়া ডাল ফেলবেন না, জলখাবারে বানিয়ে ফেলুন ৪ সুস্বাদু পদ

কিনোয়া খেলেই কি মেদ ঝরবে?
কিনোয়া পুষ্টিকর খাবার হলেও শুধু এটি খেলেই মেদ ঝরে যাবে—এমন নয়। ওজন নিয়ন্ত্রণের জন্য মোট খাদ্যাভ্যাস, পরিমাণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক সক্রিয়তার দিকেও নজর দেওয়া জরুরি। তাই পছন্দের কিনোয়া রেসিপিটি স্বাস্থ্যকর উপকরণের সঙ্গে খাদ্যতালিকায় রাখতে পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক