মেচেতা কি পুরোপুরি সারানো যায়? রোজের কোন ভুলে বাড়তে পারে ত্বকের এই সমস্যা

মুখে মেচেতার দাগ অনেকেরই আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। চকচকে ও দাগহীন ত্বকের আশায় অনেকে নানা প্রসাধনী কিংবা সালোঁর চিকিৎসার পিছনে টাকা খরচ করেন। কিন্তু মেচেতা বা মেলাজ়মা সাধারণ কোনও কালচে দাগ নয়। ত্বকে মেলানিনের অতিরিক্ত উৎপাদনের কারণে এই ধরনের পিগমেনটেশন দেখা দিতে পারে। হরমোনের পরিবর্তন, অতিরিক্ত রোদে থাকা-সহ বিভিন্ন কারণেও সমস্যা বাড়তে পারে।

মেচেতা কি পুরোপুরি নির্মূল করা সম্ভব?

ত্বকের চিকিৎসক সঞ্জয় অগ্রবালের মতে, মেচেতা এক ধরনের পিগমেনটেশন এবং এটি পুরোপুরি নির্মূল করা সবসময় সম্ভব নয়। তবে সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে দাগ অনেকটাই হালকা করা যায়।
বিশেষ করে ২০-৩০ বছর বয়সের পর, সন্তান প্রসবের পরে কিংবা হরমোনজনিত সমস্যার সময়ে অনেকের মেলাজ়মা বেড়ে যেতে পারে। চিকিৎসার পাশাপাশি সঠিক সানস্ক্রিন, ক্রিম, লোশন ও সিরাম ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

কোন ভুলে মেচেতা আরও বাড়তে পারে?

১. সানস্ক্রিন না মাখা
মেচেতা নিয়ন্ত্রণে সানস্ক্রিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাইরে বেরোনোর সময় নয়, বাড়িতে থাকলেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। প্রয়োজনে দিনে একাধিক বার তা পুনরায় লাগাতে হতে পারে।

২. অতিরিক্ত স্ক্রাব বা কেমিক্যাল পিল
ত্বকে ঘন ঘন স্ক্রাব করা বা নিজের ইচ্ছেমতো কেমিক্যাল পিল ব্যবহার করলে ত্বকে প্রদাহ হতে পারে। এর ফলে মেচেতার দাগ আরও গাঢ় হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের প্রসাধনী ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

৩. একসঙ্গে অনেক অ্যাকটিভ উপাদান ব্যবহার
রেটিনল, স্যালিসাইলিক অ্যাসিড ও ভিটামিন সি-র মতো উপাদান ত্বকের যত্নে ব্যবহৃত হলেও একসঙ্গে বা ভুল পদ্ধতিতে ব্যবহার করলে ত্বকে জ্বালা ও প্রদাহ হতে পারে। মেচেতা থাকলে কোন উপাদান কখন ব্যবহার করবেন, তা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ঠিক করা ভালো।

৪. ঘরোয়া টোটকায় লেবু বা বেকিং সোডা
দাগ হালকা করার আশায় অনেকে মুখে লেবুর রস বা বেকিং সোডা ব্যবহার করেন। কিন্তু এ ধরনের উপাদান ত্বকে জ্বালা বা প্রদাহ তৈরি করতে পারে। ফলে মেচেতা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

৫. অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকা
গরম ওভেন বা গ্যাসের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, সওনা বা স্টিম বাথ নেওয়া কিংবা অত্যন্ত গরম জলে স্নান করার অভ্যাসও মেচেতার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত তাপে রক্তনালি প্রসারিত হয়ে মেলাজ়মা আরও বাড়তে পারে।

মেচেতায় কী করবেন?

মেচেতা কমানোর জন্য শুধু কোনও একটি ক্রিম বা ঘরোয়া টোটকার উপর নির্ভর না করে ত্বকের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, অতিরিক্ত স্ক্রাব ও অনিয়ন্ত্রিত অ্যাকটিভ উপাদান এড়িয়ে চলা এবং ত্বককে অতিরিক্ত তাপ থেকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ।

সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে কি, জানুন কী বলছে বিজ্ঞান

মনে রাখতে হবে, মেচেতা দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে। তাই দাগ একেবারে মুছে ফেলার বদলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখাই বাস্তবসম্মত লক্ষ্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক