Recipe: রোজকার ঝোল, কষা বা ঝাল চিকেন খেতে খেতে একঘেয়ে লাগছে? তা হলে স্বাদ বদলাতে একবার বানিয়ে দেখতে পারেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের শেখানো রেলওয়ে চিকেন কারি। লালচে, ঘন ঝোলের সঙ্গে মশলার সুন্দর মিশেল এই রান্নার অন্যতম বৈশিষ্ট্য। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জমবে এই চিকেন কারি।
রেলওয়ে চিকেন কারি বানাতে যা লাগবে
*মুরগির মাংস — ৭৫০ গ্রাম
*টকদই — আধ কাপ
*আদা-রসুনবাটা — দেড় টেবিলচামচ
*লঙ্কাগুঁড়ো — দেড় টেবিলচামচ
*হলুদগুঁড়ো — আধ চা-চামচ
*নুন — স্বাদমতো
*সর্ষের তেল — ৬ টেবিলচামচ
*মৌরি — ২ টেবিলচামচ
*জিরে — দেড় টেবিলচামচ
*দারচিনি — ১ ইঞ্চি
*শুকনো লাল লঙ্কা — ২টি
*গোলমরিচ — ৫-৬টি
*ছোট এলাচ — ৫-৬টি
*লবঙ্গ — ৮-১০টি
*রসুন — ৫-৬ কোয়া
*আদা — ১ ইঞ্চি, কুচোনো
*ধনেগুঁড়ো — ২ টেবিলচামচ
*টম্যাটোর ক্বাথ বা পিউরি — দেড় কাপ
*আলু — ৩টি, ডুমো করে কাটা
*জায়ফলগুঁড়ো — ১/৪ চা-চামচ
*ধনেপাতা — একমুঠো, কুচোনো
কী ভাবে বানাবেন?
প্রথমে মুরগির মাংসের সঙ্গে টকদই, আদা-রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
এ বার কড়াইয়ে গোলমরিচ, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ-সহ গোটা মশলাগুলি হালকা করে ভেজে নিন। এর সঙ্গে রসুন ও আদা দিয়ে মিক্সারে মিহি করে বেটে নিন।
অন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিন। মিহি করে কুচোনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন। প্রয়োজনমতো নুন দিন। এ বার বেটে রাখা মশলা দিয়ে কষতে শুরু করুন। ধনেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
এর পর টম্যাটোর ক্বাথ বা পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দই-মশলা মাখানো মুরগির মাংস এবং ডুমো করে কাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিন।
আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। মাংস থেকে জল বেরোতে শুরু করবে। মাংস আধসেদ্ধ হলে প্রয়োজনমতো গরম জল দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে উপর থেকে জায়ফলগুঁড়ো ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন।
Recipe: কেনার দরকার নেই, বাড়িতেই তৈরি করুন সুবাসে ভরা বিশুদ্ধ ঘি
গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি রেলওয়ে চিকেন কারি। চেনা চিকেনের স্বাদে বদল আনতে এই পদটি হতে পারে জমজমাট বিকল্প।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.