Kangana Ranaut: জেন জি-কে ঘিরে বিতর্কের মাঝেই এবার নিজেকে ‘জেন আলফা’ বলে ঘোষণা করলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। শনিবার সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট শেয়ার করে নিজের নতুন ‘প্রজন্ম পরিচয়’ সামনে আনেন তিনি। একইসঙ্গে জেন জি এবং জেন আলফার মধ্যে তুলনাও টেনেছেন কঙ্গনা।
সম্প্রতি নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনকারী যুবসমাজকে কটাক্ষ করে ‘নর্দমার প্রজন্ম’ মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক। যদিও কঙ্গনার দাবি, তিনি জেন জি-কে উদ্দেশ করে কোনও অবমাননাকর মন্তব্য করেননি। বরং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির মতো একটি নির্দিষ্ট জমায়েতকে নিয়েই তিনি মন্তব্য করেছিলেন বলে সাফাই দেন অভিনেত্রী। এমনকি ভিডিওবার্তায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঙ্গনা বলেন, তিনি জেন জি-কে অপমান করেছেন—এমন প্রমাণ দেখাতে হবে। এরই মধ্যে শনিবার সোশাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেন কঙ্গনা। সেখানে ছোট্ট এক শিশুকে জেন জি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করতে দেখা যায়। সেই ভিডিওকে কেন্দ্র করেই জেন জি ও জেন আলফার তুলনা টানেন তিনি। এরপরই নিজেকে আনুষ্ঠানিক ভাবে ‘জেন আলফা’ ঘোষণা করেন কঙ্গনা।
কঙ্গনার কথায়, ‘আজ থেকে আমি নিজেকে আনুষ্ঠানিকভাবে জেন আলফা ঘোষণা করলাম। এই প্রজন্ম সঠিক বিষয়ে কথা বলে। অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলে।’ তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। শুধু তাই নয়, আরও একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে এক শিশুকে সৈনিকের পোশাকে দেখা যায়। সেই ভিডিও শেয়ার করে দেশপ্রেমের প্রসঙ্গ তুলে কঙ্গনা লেখেন, ‘জেন আলফা ইজ ব্লিডিং ট্রাইকালার।’ অর্থাৎ তাঁর বক্তব্যে জেন আলফা প্রজন্মের মধ্যে দেশপ্রেমের প্রতিফলন রয়েছে।
আরও পড়ুন,
Kangana-Ramdev: ‘যুবসমাজকে নর্দমার আবর্জনা’ মন্তব্যে কঙ্গনার বিরোধিতা রামদেবের
এর আগে ‘বন্দে মাতরম’ নিয়েও কঙ্গনার সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা মন্তব্য করেছিলেন, গানটির প্রথম দুটি স্তবক তুলনামূলক ভাবে বেশি গ্রহণযোগ্য, কারণ সেখানে মূলত মাতৃভূমির বন্দনা করা হয়েছে। কিন্তু পরের অংশে দুর্গা, কালী, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ থাকায় একেশ্বরবাদী ধর্মাবলম্বীদের কাছে তা গ্রহণ করা কঠিন হতে পারে।
শর্মিলার এই মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে আসুন। একে অপরকে আপনজনের মতো আলিঙ্গন করি।’ পাশাপাশি শর্মিলার প্রতি ভালোবাসা প্রকাশ করে তাঁর কাছ থেকে আরও জোরালো আলিঙ্গনের ইচ্ছার কথাও জানান অভিনেত্রী।

সব মিলিয়ে, জেন জি নিয়ে বিতর্কের আবহেই কঙ্গনার ‘জেন আলফা’ ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের বক্তব্যের মাধ্যমে তিনি যে প্রজন্মের মূল্যবোধ ও দেশপ্রেমকে গুরুত্ব দিতে চাইছেন, তাঁর সাম্প্রতিক পোস্টগুলিতে সেই বার্তাই স্পষ্ট।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.