Chandra Gochar 2026: ভৌম প্রদোষ ব্রতে চন্দ্রের গোচর, ২৫ অগাস্ট থেকে ৪ রাশির জীবনে আসতে পারে শান্তি ও অর্থ

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন, আবেগ এবং মায়ের কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই চন্দ্রের রাশি পরিবর্তনের প্রভাব ব্যক্তির মানসিক অবস্থা থেকে শুরু করে কর্মজীবন, অর্থ ও পারিবারিক সম্পর্কেও পড়তে পারে বলে মনে করা হয়। আগামী ২৫ অগাস্ট, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে চন্দ্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এই গোচর চলবে ২৭ অগাস্ট পর্যন্ত।

বিশেষ তাৎপর্য হল, ২৫ অগাস্টই শ্রাবণ মাসের ভৌম প্রদোষ ব্রত। ফলে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে চন্দ্রের এই গোচরকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময় ১২টি রাশির উপরই কোনও না কোনও প্রভাব পড়তে পারে। তবে চার রাশির জাতক-জাতিকারা তুলনামূলক ভাবে বেশি শুভ ফল পেতে পারেন বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে।

কর্কট রাশি:
কর্কট রাশি
মকর রাশিতে চন্দ্রের গোচর কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পদোন্নতি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমে শান্তি ফিরতে পারে। প্রেমের সম্পর্কের টানাপোড়েনও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন,
Vastu: বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার ১৫টি কার্যকরী বাস্তু পরামর্শ

সিংহ রাশি:
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্যের দরজা খুলতে পারে। দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ থাকলে তা মিটে যেতে পারে। আর্থিক দিক থেকেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি:
Virgo Horoscope
চন্দ্রের গোচরে কন্যা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবনে শান্তি ফিরতে পারে। বাড়িতে মনোরম পরিবেশ তৈরি হবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বড় সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে মানসিক ভাবে শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন,
Guru Gochar 2026: ৩১ অক্টোবর বৃহস্পতির রাশি পরিবর্তন, দুর্গাপুজোর পরই ৪ রাশির জীবনে আসতে পারে সৌভাগ্য

মকর রাশি:
মকর রাশি (Capricorn Horoscope)
চন্দ্র সরাসরি মকর রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। কর্মজীবনে চলতে থাকা সমস্যারও সমাধান হতে পারে। পড়ুয়াদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ—তাঁরা পড়াশোনায় সাফল্য পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে।

জ্যোতিষশাস্ত্রের এই ভবিষ্যদ্বাণীগুলি বিশ্বাসনির্ভর। ব্যক্তিভেদে জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক