Recipe: দুধ খেলেই বদহজম? কাঠবাদামের দুধে বানান সুস্বাদু ফিরনি, রইল সঞ্জীব কপূরের বিশেষ পদ্ধতি

Recipe: ফিরনি বাঙালির কাছে শুধু একটি মিষ্টি নয়, বরং উৎসব কিংবা বিশেষ দিনের খাবারের তালিকায় থাকা এক জনপ্রিয় ডেসার্ট। প্রাচীন পারস্যের ‘চালের পুডিং’ থেকেই ফিরনির উৎপত্তি বলে মনে করা হয়। মাটির খুরিতে জমিয়ে ঠান্ডা করে পরিবেশন করা এই মিষ্টির স্বাদ ও সুগন্ধে রয়েছে আলাদা আকর্ষণ।
তবে ফিরনির অন্যতম প্রধান উপকরণ দুধ। প্রাণিজ দুধে থাকা ল্যাক্টোজ় অনেকের শরীরে সহজে হজম হয় না। আবার ভিগানরাও প্রাণিজ দুধ এড়িয়ে চলেন। তাই চেনা ফিরনিতে একটু বদল এনে কাঠবাদামের দুধ দিয়ে এই ডেসার্ট তৈরির পন্থা দেখিয়েছেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর।

কাঠবাদামের দুধে ফিরনি বানাতে যা লাগবে
*৩ কাপ কাঠবাদামের দুধ
*৪ টেবিলচামচ জলে ভেজানো চাল
*পরিমাণমতো জাফরান
*১/৪ চা-চামচ এলাচগুঁড়ো
*৩/৪ কাপ পাটালির টুকরো
*আধ চা-চামচ গোলাপজল
*একমুঠো পেস্তাকুচি

কী ভাবে তৈরি করবেন?
প্রথমে কাঠবাদামের দুধ একটি পাত্রে নিয়ে কম আঁচে ৮-১০ মিনিট জ্বাল দিন। এ বার জলে ভিজিয়ে রাখা চাল বেটে দুধের মধ্যে দিয়ে দিন। সঙ্গে মেশান জাফরান।
চালবাটা দেওয়ার পর থেকে ক্রমাগত নাড়তে হবে। তা না হলে চাল দলা পাকিয়ে যেতে পারে। চাল ভালো ভাবে সেদ্ধ হয়ে মিশ্রণটি ঘন হয়ে এলে এলাচগুঁড়ো এবং গোলাপজল মিশিয়ে দিন।
সবশেষে যোগ করুন পাটালির টুকরো। সমস্ত উপকরণ ভালো ভাবে মিশে গিয়ে মিশ্রণটি ক্রিমের মতো ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।
এ বার মাটির খুরি জলে ধুয়ে নিয়ে তাতে ফিরনি ঢেলে দিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে উপর থেকে ছড়িয়ে দিন জাফরান ও পেস্তাকুচি।

Recipe: অফিসের ব্যস্ততায় রান্নার সময় নেই? ৩ উপকরণেই তৈরি ৫ সহজ ও পুষ্টিকর জলখাবার

দুধে সমস্যা থাকলেও ফিরনি উপভোগ
প্রাণিজ দুধের পরিবর্তে কাঠবাদামের দুধ ব্যবহার করায় এই ফিরনি প্রচলিত ফিরনির তুলনায় আলাদা। যাঁরা ল্যাক্টোজ়যুক্ত দুধ এড়িয়ে চলেন বা ভিগান খাবার খান, তাঁদের জন্যও এটি একটি বিকল্প ডেসার্ট হতে পারে। তবে কাঠবাদামে অ্যালার্জি থাকলে এই রেসিপি এড়িয়ে চলাই ভালো।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক