‘অভিনেতা জিতের কোনও ছবি নেই’! চারতলা বাড়িতে তিন ভাইয়ের একত্রবাস, কী বললেন তারকা

আপাতত প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে টলিউডের সুপারস্টার জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি। তবে পর্দায় তিনি যতই জনপ্রিয় তারকা হন না কেন, বাড়িতে নাকি সেই তারকা-সুলভ সম্মান পান না জিৎ। বরং পরিবারে তাঁকে অন্য সকলের মতোই সাধারণ সদস্য হিসেবেই দেখা হয়।

জিতের বাবা মিঠু দাস মদনানী এবং মা শারদা দেবী মদনানী। সিন্ধি পরিবারে জন্ম তাঁর। তাঁরা তিন ভাই। জানা যায়, তিন ভাই তাঁদের স্ত্রী, সন্তান এবং বাবা-মাকে নিয়ে একই বাড়িতে একসঙ্গে থাকেন। চারতলা সেই বাড়িতেই রয়েছে তাঁদের যৌথ সংসার। অভিনয় জগতে আসার আগে পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন জিৎ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের মধ্যে কীভাবে ভারসাম্য রাখেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। তখন জিৎ জানান, তাঁর ক্ষেত্রে পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবনে ফিরে আসাটা খুব সহজ। কারণ বাড়িতে তাঁকে কখনও ‘হিরো’ হিসেবে আলাদা করে দেখা হয় না।

Jeet
Jeet

অভিনেতার কথায়, বাড়িতে তাঁকে সম্পর্কের ভিত্তিতেই গুরুত্ব দেওয়া হয়। আর সেটাই তিনি চান। এমনকি নিজের বাড়িতে তাঁর তারকা-পরিচয় বহন করে এমন কোনও ছবি পর্যন্ত নেই বলেও জানান জিৎ।

জিৎ বলেন, তাঁদের চারতলা বাড়িতে তিন ভাই, তাঁদের স্ত্রী-সন্তান এবং বাবা-মা সবাই একসঙ্গে থাকেন। কিন্তু সেই বাড়ির কোথাও অভিনেতা বা সুপারস্টার জিতের কোনও ছবি নেই। এমনকি তাঁর সিনেমা বা সাফল্যের কোনও ছবিও সেখানে রাখা হয়নি। তাঁর এই কথাতেই স্পষ্ট, পরিবারের কাছে তাঁর পরিচয় মূলত একজন ছেলে, ভাই এবং পরিবারের সদস্য হিসেবেই।

আরও পড়ুন,
রিল পোস্টের ঘণ্টাখানেক পরেই প্রকাশ্যে গুলিতে খুন হরিয়ানভি গায়ক

২০০১ সালে তেলুগু ছবি ‘চান্দু’-র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জিৎ। পরবর্তীতে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ ছবিই তাঁকে বাংলা ছবির দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘নাটের গুরু’, ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘যুদ্ধ’, ‘ওয়ান্টেড’, ‘দুই পৃথিবী’, ‘বস’ থেকে শুরু করে ‘চেঙ্গিজ’—তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় ছবি।

‘চেঙ্গিজ’-এর হাত ধরে প্যান-ইন্ডিয়া স্তরেও নজর কেড়েছিলেন অভিনেতা। আর এখন তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে ব্যস্ত তিনি। রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম ৯ দিনে ছবিটির ব্যবসা প্রায় ২ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। যদিও ছবিটির আনুমানিক ৬ কোটি টাকার বাজেটের তুলনায় এই আয় এখনও বেশ ধীর বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন,
Raj-Subhashree: হাতে হাত, রংমিলান্তি পোশাকে ফের একফ্রেমে রাজ-শুভশ্রী, স্বস্তি ভক্তদের

পর্দায় সুপারস্টার হলেও বাড়ির চার দেওয়ালের মধ্যে যে তিনি শুধুই পরিবারের ‘জিৎ’, তাঁর কথাতেই যেন আরও একবার সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক