Nusrat: লাল স্যুটে নজর কাড়লেন নুসরত জাহান, রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা

Nusrat: লাল রঙের স্যুটে ধরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি তার এই সাজের ছবি নজর কেড়েছে অনুরাগীদের। গাঢ় লাল রঙের পোশাকে নুসরতকে দেখা যাচ্ছে একেবারে পরিপাটি ও আভিজাত্যপূর্ণ অবতারে।

ছবিতে অভিনেত্রীর চুল বাঁধা, কানে ছোট্ট স্টাড, সঙ্গে লাল লিপস্টিক. সবমিলিয়ে সাজে ছিল সাবলীলতার ছোঁয়া। বিশেষ করে তার আত্মবিশ্বাসী এক্সপ্রেশন এবং ক্যামেরার সামনে স্বাভাবিক উপস্থিতি ছবিগুলিকে আরও নজরকাড়া করে তুলেছে।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্লান্তিকর দিনগুলোতে লাল মন ভালো করে দেওয়ার এক দারুণ উপায়!’ যা দেখামাত্র তাতে সহমত পোষণ করেছেন নেটিজেনরা। একইসাথে তার লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তারা। এক কথায় এই ছবি এখন ভাইরাল।

আরও পড়ুন,
Koel: কন্যা কাব্যের হাতে রাখী, পুত্র কবীরের মুখে হাসি: মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন কোয়েল মল্লিক

উল্লেখ্য, টলিউডের পরিচিত মুখ নুসরত জাহান অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সোশ্যাল মিডিয়াতেও বরাবরই চর্চায় থাকেন। ‘শত্রু’ সিনেমার মাধ্যমে বড়ো পর্দায় তার অভিনয়যাত্রা শুরু হয়। পরবর্তীতে ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘হর হর ব্যোমকেশ’, ‘ক্রিসক্রস’, ‘অসুর’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় তিনি। এই যেমন কিছুদিন আগেই ছেলে ঈশানের জন্মদিন পালন করেছিলেন তিনি এবং যশ। আর সেখানে সবথেকে অবাক করা বিষয় হলো তাদের সাথে উপস্থিত ছিলেন যশের আগের পক্ষের পুত্র। যা দেখার পর এটাই স্পষ্ট হয়েছে যশের আগের সন্তানকেও বেশ স্নেহ করেন নুসরত। যে বিষয়টা তাকে তুমুল প্রশংসা এনে দিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক