Recipe:জগদ্ধাত্রী পুজোয় ভোগের মেনুতে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন নিরামিষ ৩ পদ, স্বাদে হার মানবে আমিষও

Recipe:পুজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া। আর জগদ্ধাত্রী পুজোয় নিরামিষ খাবারের আয়োজন থাকবে না, তা কি হয়! মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই পুজোর আয়োজনের পাশাপাশি আত্মীয়-স্বজন ও অতিথিদের আনাগোনা লেগে থাকে। তাই তাঁদের আপ্যায়নে খাবারের মেনুতেও চাই একটু বিশেষত্ব।
সাধারণত পুজোর ভোগে খিচুড়ি, পোলাও, লাবড়া কিংবা নানা ধরনের নিরামিষ পদই বেশি দেখা যায়। তবে প্রতি বছর একই ধরনের খাবার না বানিয়ে এবার মেনুতে আনতে পারেন নতুন চমক। রইল এমন তিনটি সুস্বাদু নিরামিষ পদের রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন সকলে। ছানার কালিয়া, কাঁচকলার মালাই কোপ্তা আর দুধ পোলাও—এই তিন পদেই জমে যাবে জগদ্ধাত্রী পুজোর ভোজ। সবচেয়ে বড় কথা, রান্নার পদ্ধতিও খুব একটা কঠিন নয়।

১. ছানার কালিয়া
নিরামিষ মেনুতে ছানার পদ বরাবরই জনপ্রিয়। তবে সাধারণ ছানার ডালনার বদলে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু ছানার কালিয়া। মশলাদার গ্রেভি, কাজু-কিশমিশের স্বাদ আর ঘি-গরম মশলার সুবাসে এই পদ হয়ে উঠবে একেবারে রাজকীয়।

উপকরণ:
* ছানা
* অল্প বেসন ও ময়দা
* ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো
* কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
* আদা ও কাঁচালঙ্কার পেস্ট
* গোটা জিরে ও গরম মশলার গুঁড়ো
* কাজু ও কিশমিশ
* নুন ও চিনি স্বাদমতো
* ঘি ও সাদা তেল

প্রণালী:
প্রথমে ছানার সঙ্গে অল্প বেসন, ময়দা ও নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন, এই মিশ্রণে কোনও জল দেবেন না। এবার মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকার দিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলে রাখুন।
এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে নিন। একই প্যানে তেল ও ঘি দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা ও কাঁচালঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন।
এবার হলুদ, জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে প্রয়োজনমতো জল যোগ করুন। মশলা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ছানার বড়াগুলি দিয়ে দিন। সবশেষে গরম মশলার গুঁড়ো, ভাজা কাজু ও কিশমিশ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি ছানার কালিয়া।

২. কাঁচকলার মালাই কোপ্তা
যাঁরা একটু অন্যরকম নিরামিষ পদ খেতে পছন্দ করেন, তাঁদের জন্য কাঁচকলার মালাই কোপ্তা হতে পারে সেরা পছন্দ। কাঁচকলা ও আলুর তৈরি নরম কোপ্তা, সঙ্গে কাজু-পোস্তের ঘন গ্রেভি এবং ফ্রেশ ক্রিমের মোলায়েম স্বাদ—সব মিলিয়ে এই পদ ভোজের আকর্ষণ বাড়িয়ে দেবে।

উপকরণ:
* সেদ্ধ কাঁচকলা ও আলু
* কাঁচালঙ্কার পেস্ট
* হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
* নুন, চিনি ও গরম মশলার গুঁড়ো
* শুকনো লঙ্কা ও জিরে ভাজা মশলা
* ভেজানো মটর ডাল ও নারকেলের পেস্ট
* সর্ষের তেল ও ঘি
* গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা
* টমেটো ও আদার পেস্ট
* কাজু ও পোস্তর পেস্ট
* জিরে, ধনে ও লাল লঙ্কার গুঁড়ো
* ফ্রেশ ক্রিম

প্রণালী:
প্রথমে সেদ্ধ কাঁচকলা ও আলু ভালো করে চটকে নিন। এর সঙ্গে কাঁচালঙ্কার পেস্ট, হলুদ, নুন, চিনি, গরম মশলা, ভাজা মশলা এবং মটর ডাল-নারকেলের পেস্ট মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট কোপ্তা তৈরি করে গরম সর্ষের তেলে সোনালি করে ভেজে তুলে রাখুন।
এবার কড়াইয়ে ঘি ও তেল গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে টমেটো ও আদার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন।
এরপর হলুদ, জিরে, ধনে ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজু-পোস্তর পেস্ট, সামান্য নুন ও চিনি যোগ করুন। প্রয়োজনমতো জল দিয়ে গ্রেভি তৈরি করে ফুটতে দিন।
গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে ঢেকে কম আঁচে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ফ্রেশ ক্রিম ছড়িয়ে অল্প সময় রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁচকলার মালাই কোপ্তা।

৩. দুধ পোলাও
পোলাও ছাড়া পুজোর ভোজ যেন অসম্পূর্ণ। তবে এবার সাধারণ বাসন্তী পোলাওয়ের বদলে অতিথিদের পরিবেশন করতে পারেন সুস্বাদু দুধ পোলাও। দুধ, ঘি, কিশমিশ ও গোটা গরম মশলার মিশেলে এই পোলাওয়ের স্বাদ হবে একেবারে আলাদা। ছানার কালিয়া কিংবা মালাই কোপ্তার সঙ্গে এই পদ দারুণ মানিয়ে যাবে।

উপকরণ:
* দেরাদুন চাল ১ কাপ
* ফুটিয়ে রাখা দুধ দেড় লিটার
* গোটা গরম মশলা ২ চামচ
* স্টার অ্যানিস ৪-৫টি
* কিশমিশ ১ চামচ
* কড়াইশুঁটি ২ চামচ
* ঘি ৪ চামচ
* নুন আধ চামচ
* চিনি স্বাদমতো
* মিল্কমেড ৩ চামচ

প্রণালী:
প্রথমে চাল ভালো করে ধুয়ে অন্তত এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ঘি গরম করে গোটা গরম মশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিন।
সুগন্ধ বেরোতে শুরু করলে কড়াইশুঁটি, কিশমিশ ও ভেজানো চাল দিয়ে অল্প নাড়াচাড়া করুন। এবার আগে থেকে ফুটিয়ে রাখা দুধ পাত্রে ঢেলে দিন। এর সঙ্গে নুন ও স্বাদমতো চিনি মিশিয়ে নিন।
এবার পাত্রের ঢাকনা আটকে কম আঁচে রান্না হতে দিন। দুধ ও চাল ভালোভাবে সেদ্ধ হয়ে পোলাও তৈরি হলে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। সবশেষে ঢাকনা খুলে উপর থেকে মিল্কমেড ছড়িয়ে পরিবেশন করুন মিষ্টি স্বাদের দুধ পোলাও।

Recipe: বৃষ্টির দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে আম-চিংড়ির ভর্তা, টক-ঝালে মুখে লেগে থাকবে স্বাদ

জগদ্ধাত্রী পুজোর ভোজে থাকুক এই তিন পদ
জগদ্ধাত্রী পুজোর অষ্টমী-নবমীতে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এই তিনটি নিরামিষ পদ হতে পারে দারুণ বিকল্প। ছানার কালিয়ার মশলাদার স্বাদ, কাঁচকলার মালাই কোপ্তার ক্রিমি গ্রেভি এবং দুধ পোলাওয়ের মিষ্টি সুবাস—সব মিলিয়ে তৈরি হবে জমজমাট পুজোর মেনু। তাই এবারের পুজোয় চেনা খিচুড়ি-পোলাওয়ের পাশাপাশি এই তিন পদ দিয়েই চমকে দিন বাড়ির সদস্য ও অতিথিদের।
রান্নার উপকরণে স্বাদ ও পরিমাণ অনুযায়ী সামান্য পরিবর্তন করতে পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক