Recipe: বাড়িতেই রেস্তোরাঁর স্বাদ! পোলাওয়ের সঙ্গে জমে যাবে ঝাল-মিষ্টি চিংড়ির রেজালা, রইল সহজ রেসিপি

Recipe:উৎসবের মরশুম মানেই জমিয়ে খাওয়াদাওয়া। যে কোনও বিশেষ অনুষ্ঠানে পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গে সুস্বাদু কোনও পদ থাকলে খাওয়ার আনন্দই আলাদা। তবে রেস্তোরাঁয় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার ঝামেলা অনেকেই এড়িয়ে চলতে চান। তাই বাড়িতেই যদি তৈরি করা যায় রেস্তোরাঁর মতো সুস্বাদু কোনও পদ, তা হলে মন্দ কী! এমনই একটি জনপ্রিয় পদ হল চিংড়ির রেজালা।

চিংড়ির মালাইকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু চিংড়ির রেজালার স্বাদ একেবারেই আলাদা। ঝাল, মিষ্টি এবং সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই পদটি বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে দুর্দান্ত মানিয়ে যায়। সবচেয়ে ভাল বিষয় হল, এই পদ তৈরি করতে খুব বেশি সময় লাগে না। মাত্র ১৫ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিংড়ির রেজালা।

চিংড়ির রেজালা তৈরির উপকরণ
* চিংড়ি মাছ
* পেঁয়াজ
* আদা ও রসুন
* কাঁচালঙ্কা
* কাঠবাদাম
* পোস্ত
* টক দই
* ধনেগুঁড়ো ও জিরেগুঁড়ো
* গোটা গরমমশলা
* ঘি
* শুকনো লঙ্কা
* মাখানা
* গোল করে কাটা পেঁয়াজ
* কেওড়াজল ও গোলাপজল
* স্বাদমতো নুন ও চিনি
* প্রয়োজনমতো রান্নার তেল ও গরম জল

কী ভাবে তৈরি করবেন চিংড়ির রেজালা?

১. প্রথমে চিংড়ি মাছ তৈরি করুন: চিংড়ি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর নুন মাখিয়ে কড়াইয়ে অল্প তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।

২. তৈরি করুন মশলার মিশ্রণ: আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কার সঙ্গে খোসা ছাড়ানো ভেজানো কাঠবাদাম এবং পোস্ত মিক্সিতে দিয়ে খুব মিহি করে বেটে নিন। এরপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।

৩. মশলা কষিয়ে নিন: তৈরি করা মশলার পেস্টের সঙ্গে ফেটানো টক দই, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো এবং স্বাদমতো নুন ও চিনি মিশিয়ে নিন। এবার কড়াইয়ে গোটা গরমমশলার ফোড়ন দিয়ে এই মিশ্রণটি ঢেলে ভাল করে কষিয়ে নিন।

৪. চিংড়ি দিয়ে রান্না করুন: মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে অল্প গরম জল এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিন। মিনিট পাঁচেক ফুটতে দিন, যাতে মাছের মধ্যে মশলার স্বাদ ভাল ভাবে মিশে যায়।

৫. শেষ ধাপে দিন বিশেষ ফোড়ন: অন্য একটি ছোট কড়াইয়ে ঘি গরম করে শুকনো লঙ্কা, মাখানা এবং রিং করে কাটা পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এবার এই মিশ্রণটি চিংড়ির ঝোলে ঢেলে দিন।

৬. সুগন্ধ বাড়িয়ে পরিবেশন করুন: সবশেষে কয়েক ফোঁটা কেওড়াজল ও গোলাপজল দিয়ে কড়াইটি ঢেকে মিনিট দুয়েক রান্না করুন। ব্যস, তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ির রেজালা।

কোন খাবারের সঙ্গে পরিবেশন করবেন?

চিংড়ির রেজালার বিশেষত্ব হল এর ঝাল-মিষ্টি স্বাদ এবং সুগন্ধ। তাই গরম গরম বাসন্তী পোলাও, মিষ্টি পোলাও কিংবা বাঙালি কায়দায় তৈরি ফ্রায়েড রাইসের সঙ্গে এই পদ পরিবেশন করতে পারেন। বাড়ির সদস্য থেকে অতিথি—সকলেরই মন জয় করবে এই রেস্তোরাঁ-স্টাইলের চিংড়ির রেজালা।

Recipe:চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া! শীতের বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে শিখে নিন সহজ রেসিপি

উৎসবের দিনে অল্প সময়ের মধ্যে বাড়িতেই জমিয়ে ভূরিভোজ সারতে চাইলে একবার বানিয়ে দেখতে পারেন এই অভিনব পদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক