গত ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত বিরাট জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানি প্রাক বিবাহ অনুষ্ঠান। অনন্ত বিয়ে করতে চলেছেন তার দীর্ঘ দিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে। জুলাই মাসে হবে সেই বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি তিন দিন ধরে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হল তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান। তবে জুলাই মাসে বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইতেই।
এদিকে আম্বানি পরিবারে যখন খুশির হাওয়া তখন সেই অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছে দেশ থেকে বিদেশের বহু তারকা থেকে জনপ্রিয় মুখ। মেটার সিইও মার্ক জুকারবার্গ থেকে খেলার জগতের একাধিক বিদেশি তারকাদের দেখা গিয়েছে। এর পাশাপাশি গোটা বলিউড হাজির ছিল এই অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ার পাতায় ছেয়ে গিয়েছে আম্বানি পরিবারের এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও।
এদিকে বলিউড তারকাদের মধ্যে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাকে নাচ করতে দেখা গিয়েছে। সঙ্গে দেখা গিয়েছে স্বামী রনবীর সিং-কেও। এর পাশাপাশি বলিউডের তিন খানের নাচও নজরে পড়ল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
শাহরুখ, সালমান ও আমির খানের নাচের ভিডিও নেট দুনিয়াতেও বেশ ভাইরাল৷ তবে সম্প্রতি নেট দুনিয়ার একাংশ একটি ভিডিও দেখে ক্ষুদ্ধ। বলিউডের তারকাদের পাশাপাশি নাচ করতে দেখা গিয়েছে রাধিকা ও অনন্তকেও। ‘কোই মিল গয়া’ গানে নাচ করেছেন তারা। তবে তারা নাচ করলেও নাচের সারিতে তাদের যেখানে একেবারে সামনে দেখা গিয়েছে, অপরদিকে এই একই সারিতে পিছনে দিকে নাচ করতে দেখা গিয়েছে সালমান খানকে।
আর এই দৃশ্য দেখার পর সালমান খানের অনিরাগীরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। গোটা মঞ্চ জুড়ে রাধিকা ও অনন্ত যেভাবে নজর কেড়েছে সেভাবে সালমানকে চোখে পড়ার মতন নয়। এদিকে বলিউডের ভাইজানকে এভাবে নাচের পিছনের সারিতে কেনো রাখা হল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সালমান ভক্তরা।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.