Anirban: আরো একবার ধুতি-পাঞ্জাবিতে মহিলা অনুরাগীদের বুকে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban)। তার এই বাঙালি লুক দেখে আরও একবার মনকেমন সকলের। হয়তো অনেকেই জানেন গৌরবের সাথে বাঙালি পোশাকে নিজেকে তুলে ধরেন অনির্বাণ।
বিশেষ করে ধুতি-পাঞ্জাবি তার ভীষণ প্রিয়। মাঝেমধ্যেই তাকে এই পোশাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও অনেক সময় রয়েছে বিভিন্ন ফটোশ্যুট এবং প্রমোশনের কাজ। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেতা। যেখানে একদিকে যেমন তার সুপুরুষ চেহারাকে তুলে ধরেছেন।
তেমনই শিল্পীর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লিখেছেন, “শর্বরীদি’র পোশাক সবসময়ই বিশেষ। পরিধান ছাপিয়ে শিল্পকর্ম হিসেবেও তার জুড়ি মেলা ভার। সে শিল্প কীর্তির পরিমাপ আমার যোগ্যতায় কুলোয় না। কিন্তু এই পোশাক গায়ে উঠলেই মাতৃসমা মানুষটির মুখ, মানুষটির হাসি,কথা, মনের সবটুকু অংশ অধিকার করে ফেলে।”
‘দিদি আমাদের মধ্যে নেই, তবে তাঁর ভাবনা, শ্রম, উত্তরাধিকার তিনি রেশমী দি ও তাঁর দলবল এর যোগ্য কাঁধে দিয়ে গেছেন। আর ক্যামেরার লেন্স বাগিয়ে ধরেছেন আর এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী কৌন্তেয় দা ও তার সুযোগ্য ছাত্রেরা। সকলকে অনেক ভালবাসা, কৃতজ্ঞতা।’
ছবিতে তাকে লাল রঙের পাঞ্জাবিতে দেখা দিয়েছে। যেখানে অসম্ভব সুন্দর কারুকার্য করা। শিল্পীর নিখুঁত হাতের কাজ এই পোশাকটিকে অসাধারণ করে তুলেছিল। একইসাথে সেটি আত্মবিশ্বাসের সাথে পরিধান করেছিলেন অভিনেতা। সবমিলিয়ে বলতে গেলে এই পোশাকে যেন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.