Subhasree: ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড’ শোতে রীতিমতো ঔজ্জ্বল্য ছড়ালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। বুঝিয়ে দিলেন কেন তাকে টলিউডের ‘লেডি সুপারস্টার’ তকমা দেওয়া হয়েছে। আমরা অনেকেই জানি বিভিন্ন চ্যানেলের তরফ থেকে নানান অ্যাওয়ার্ড শো’এর আয়োজন করা হয়।
যেখানে মূলত বিভিন্ন ধারাবাহিকের কলাকুশলী এবং টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সেরকমই জি বাংলার তরফ থেকে সোনার সংসার অ্যাওয়ার্ড’এর আয়োজন করা হয়েছিল। তারই ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে কয়েক ঝলকেই ঝড় তুলেছেন।
এদিন বেশ কিছু মুহূর্তগুলিকে কোলাজ করে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। যেখানে শুরুতেই দেখা যায় তিনি রিহার্সালের জন্য মঞ্চে উঠেছেন। যেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং আবীর চ্যাটার্জী। তাদের সাথে সবটা চর্চা করার পর মূল অনুষ্ঠান মঞ্চে ওঠেন।
সেখানে বিভিন্ন পারফরম্যান্স, মজাদার দৃশ্য দেখা যায় সহ-অভিনেতাদের সাথে। একইসাথে তার হাতে বিশেষ সম্মান তুলে দেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। যদিও কোন সিনেমা বা কোন কাজের জন্য তিনি এই সম্মান পেয়েছেন তা জানা যায়নি। তবে সবটাই প্রকাশ্যে আসবে এই অনুষ্ঠান সম্প্রচারের সময়।
ভিডিওটি দেখার পর সকলে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে। বিশেষ করে প্রত্যেকে বলছেন সময় যতই যাচ্ছে এই অভিনেত্রী যেন আরো বেশি দক্ষ হয়ে উঠছেন। বিশেষ করে তার আত্মবিশ্বাস বেড়ে চলেছে ক্রমাগত। একাধিক কাজ, একাধিক প্রজেক্ট অথচ সমান উদ্যমে কাজ করে চলেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.