বিগ বস সিজন ১৭-এ কার্যত ঝড় তুলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। সেই প্রতিযোগিতায় তাঁর স্বামী ভিকি জৈনও রয়েছেন। কখনও স্বামীর সঙ্গে সমীকরণ তো আবার কখনও প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)’র সঙ্গে তাঁর সম্পর্কের খবর একাধিকবার উঠে আসছে সংবাদের শিরোনামে। এবার আবারও বোমা ফাটালেন অভিনেত্রী অঙ্কিতা। জনপ্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যু ঘিরে যে রহস্য রয়েছে, সেই রহস্যের সত্যিটা তিনি জানেন বলে দাবি করেছেন অঙ্কিতা।
সম্প্রতি, অঙ্কিতা সহ-প্রতিযোগী মুনাওয়ার ফারুকীকে বলেছেন তিনি সুশান্তের মৃত্যুর কারণ জানেন। সুশান্ত (Sushant Singh Rajput) কি সত্যিই অবসাদে ভুগছিলেন? সে সময় বান্ধবী রিয়ার সঙ্গে বিচ্ছেদের কারণেই আপসেট ছিলেন তিনি? না কি কেউ তাঁকে খুন করেছে? না কি সুশান্তর মৃত্যুর সঙ্গে সত্যিই ড্রাগের সম্পর্ক রয়েছে?
আরও পড়ুন,
*শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জন এখন অতীত, চুপি চুপি কার সঙ্গে প্রেম করছেন সচিন-কন্যা?
*অনলাইনে লিপিস্টিক কিনতে গিয়ে প্রতারণার শিকার, ১ লক্ষ টাকা খাওয়ালেন চিকিৎসক
মৃত্যুর তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো এখনও ঘুরপাক খায়। কেউ জানেনা আসলে কি কারণে মৃত্যু হয়েছিল প্ৰিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সিবিআই তদন্ত এখনও চলছে। এরই মাঝে বিগ বসের ঘরে সুশান্তের প্রাক্তন অঙ্কিতা বললেছেন, তিনি নাকি জানেন ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সুশান্তের।
মুনাওয়ার অঙ্কিতার কাছে জানতে চান তিনি কি জানেন? সুশান্তের মৃত্যুর করণ কি? এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি জানি’, কিন্তু এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। এর পর মুনাওয়ার তাঁকে বলেছেন যে তিনি কারণ জানতে চান না, তবে অঙ্কিতা কি সত্যিই জানেন কারণটা? তখন অঙ্কিতা জানিয়েছেন, ‘হ্যাঁ, জানি। আমার কথা কেউ বিশ্বাস করেনি।’
আরও পড়ুন,
*Tithi Basu: এই শীতেই বিয়ের পিঁড়িতে ‘মা’ ধারাবাহিকের ঝিলিক! তিথির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল ইন্টারনেট দুনিয়ায়
*Palmistry: ভবিষ্যৎ জানাবে কনিষ্ঠা, জানবেন কি ভাবে? রইলো উপায়

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.