জন্মাষ্টমীতে নাচ, পোশাক ঘিরে বিতর্ক! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে নানা রীতি-রেওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার জন্মাষ্টমীর একটি নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়লেন জনপ্রিয় সঞ্চালিকা অনসূয়া ভরদ্বাজ। জন্মাষ্টমী উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নাচের ভিডিও পোস্ট করেন অনসূয়া। সেখানে কৃষ্ণকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাঁকে। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর দুই করতল ও পায়ের পাতা নীল রঙে রাঙানো ছিল। কপালে ছিল তিলক, সঙ্গে সামান্য গয়না।

তবে তাঁর পোশাক নিয়েই মূলত শুরু হয় বিতর্ক। ভিডিওতে অনসূয়াকে ব্লাউজ ছাড়াই একটি ফিনফিনে লাল শাড়িতে দেখা যায়। নাচের সময় তাঁর বিভিন্ন শরীরী ভঙ্গিমা নিয়েও আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, ধর্মীয় আবহের এই নৃত্য পরিবেশনে আধ্যাত্মিকতার তুলনায় শরীর প্রদর্শনের দিকটিই বেশি চোখে পড়েছে। ভিডিওটির সঙ্গে ভগবৎ গীতার একটি অংশ লিখে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান অনসূয়া। ভিডিওর শেষে বাঁশিধারী শ্রীকৃষ্ণের একটি ছবিও দেখা যায়। সেখানে তিনি লেখেন, ‘তিনি সব জানেন, সেটাই যথেষ্ট।’

ভিডিও প্রকাশ্যে আসার পরই কমেন্ট বক্সে শুরু হয় সমালোচনা। কেউ তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার নৃত্যভঙ্গিমার সমালোচনা করেছেন। এমনকী, এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘রাধা হওয়ার শখ’। অন্য একজন প্রশ্ন তোলেন, ‘এটা কোন পোশাক? ওর কি কোনও কাণ্ডজ্ঞান নেই?’ আবার কারও মন্তব্য, নাচের মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশের বদলে শরীর প্রদর্শনই বেশি হয়েছে।

আরও পড়ুন,
‘স্বার্থপর’-এর পর ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক, কোয়েল-পরমব্রতর সঙ্গে নতুন ছবি ‘স্পর্ধা’

অবশ্য অনসূয়াকে ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও তাঁর বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল। সেই সময় সোশাল মিডিয়ায় তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং প্রতিবাদও দেখা যায়। এবার জন্মাষ্টমীর নৃত্যের ভিডিওকে কেন্দ্র করে নতুন করে সেই বিতর্কই উসকে উঠল।

আরও পড়ুন,
‘কলতলার ঝগড়া বন্ধ করুন’, বিগ বস বাংলা দেখে ক্ষোভ সুদীপার

তবে নৃত্য পরিবেশনের মাধ্যমে কৃষ্ণের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করতেই অনসূয়া এই ভিডিওটি পোস্ট করেছেন—এমনটাই তাঁর পোস্টের বক্তব্য থেকে স্পষ্ট। কিন্তু তাঁর পোশাক ও নৃত্যভঙ্গিমা নিয়ে নেটিজেনদের একাংশের আপত্তিই এখন সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক