‘আমার পুরুষাঙ্গে হাত দিয়েছে জীতু!’ বিস্ফোরক অভিযোগ নিরঞ্জনের, পালটা বললেন নায়ক ‘মিথ্যে বলছো’

বিগ বস বাংলার ঘরে ফের উত্তেজনার পারদ চড়েছে। নতুন টাস্কের প্রোমো প্রকাশ্যে আসতেই প্রতিযোগীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ছবি সামনে এসেছে। রাজবীর, দুর্নিবার, জীতু, সোনামণি, সোহিনী থেকে তনুশ্রী—‘সোনার বিস্কুট’ সংগ্রহের টাস্কে একাধিক প্রতিযোগীকে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ঝামেলায়। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জীতু কামাল ও নিরঞ্জনের মধ্যকার বচসা।

প্রোমো অনুযায়ী, ‘সোনার বিস্কুট’ দখলকে কেন্দ্র করে জীতু ও নিরঞ্জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময়ই নিরঞ্জন অভিযোগ করেন, লড়াইয়ের মধ্যে জীতুর হাত তাঁর সংবেদনশীল অঙ্গে লেগেছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

অভিযোগের জবাবে জীতু অবশ্য তা অস্বীকার করেন। তাঁর দাবি, এমন কোনও স্পর্শ তিনি করেননি। প্রোমোতে অভিনেতাকে নিরঞ্জনের উদ্দেশে বলতে শোনা যায়, তিনি মিথ্যে অভিযোগ করছেন। ফলে টাস্কের সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এদিকে শুধু জীতু-নিরঞ্জন নয়, একই টাস্কে সোনামণি ও রাজবীরের মধ্যেও উত্তেজনা দেখা যায়। রাজবীরের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন সোনামণি। রাজবীর সেই অভিযোগ অস্বীকার করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠেন রাজবীরের ঘনিষ্ঠ নন্দিনীও।

প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা, মিম এবং নানা ধরনের প্রতিক্রিয়া। যদিও প্রোমোতে দেখা ঘটনাগুলির সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। আসল ঘটনা কী হয়েছিল, তা পুরো পর্ব সম্প্রচারিত হওয়ার পরই জানা যাবে।

এরই মধ্যে বিগ বস বাংলার ঘরে টাস্ক ঘিরে ফের এমন উত্তেজনা তৈরি হওয়ায় দর্শকদের কৌতূহল বেড়েছে। এর আগে ক্যাপ্টেন্সি টাস্কে চোট পেয়ে সৃজলা হাসপাতালে গিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন টাস্কে ফের প্রতিযোগীদের মধ্যে শুরু হয়েছে বিবাদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক