DeSu7: বড়সড় চমক দিলেন দর্শকদের, এবার থেকে নতুন দেবকে (Dev) দেখতে পারবেন সকলে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। হয়তো অনেকেই জানেন এবার পুজোতে আসার কথা ছিল দেব-শুভশ্রীর (Subhasree) নতুন সিনেমা। সেই বিষয়েই অনেকটা খোলসা করলেন সকলকে।
শুধু তাই নয় সেখানে আরো এক অভিনেতার উপস্থিতির কথা জানিয়েছেন তারা। এদিন যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যায় শুরুতে শুভশ্রী তাকে জিজ্ঞেস করছেন, ‘আবারও ৭২ তুমি কি আর কোনদিনও থামবে না?’ যার উত্তরে দেব বলেন, ‘যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো।’
এরপরে আবার শুভশ্রী তাকে জিজ্ঞেস করেন তাদের সিনেমায় ‘সে’ থাকছে কিনা? তাদপর সেখানে প্রবেশ করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি জিজ্ঞেস করেন সকলে যেটা বলছে সেটা কি সত্যি? তার উত্তরে দেব বলেন, ‘সত্যি’। তিনিও নতুন সিনেমায় সাথে অভিনয় করবেন। এরপরেই কয়েক ঝলক দৃশ্য ফুটে ওঠে।
যেখানে দেখা যায় সমস্ত কিছু তদারকি করছেন দেব। অর্থাৎ যে সিনেমাটি আসতে চলেছে সেটি পরিচালনাও করেছেন তিনি। এতদিন প্রযোজক দেবকে দেখেছেন সবাই। এবার প্রযোজক-চিত্রনাট্যকার এবং পরিচালক হিসেবে দেখবেন প্রিয় অভিনেতাকে। সেই বিষয়টি খোলসা করলেন এই ভিডিওতে।
যার ক্যাপশনে লেখেন, ”জীবনের সংঘাত, সীমারেখা মুছে যায়, নিয়ম ভাঙে। নীরবতা ছিল সাময়িক। পরিবর্তনটা স্থায়ী। প্রস্তুত হোন, কারণ ‘DeSu’এর সাথে উন্মোচিত হচ্ছে এক নতুন অধ্যায়। এই পুজোয় প্রেক্ষাগৃহে! বরাবরের মতো আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও সমর্থন প্রয়োজন!”

Sudeshna has been writing entertainment reports since 2021.