Monami: এবার অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মেতে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। যতই তিনি আধুনিক মানসিকতার হোন না কেন নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে যাননি কোনদিনই। তাইতো প্রতি পুজোতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।
সেরকমই এবার নববর্ষের পর অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ঈশ্বরের আরাধনায় মেতে উঠেছিলেন তিনি। একাধিক ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সাদা শাড়ি এবং সাদা স্লিভলেস ব্লাউজ ও সামান্য কিছু সোনার গয়না।
সবমিলিয়ে বলতে গেলে স্নিগ্ধতায় ভরে উঠেছিলেন তিনি। অন্যদিকে পুজোর জন্য ছিল সমস্ত সামগ্রী। ঈশ্বরের ভোগ থেকে শুরু করে ফুল, প্রদীপ সবমিলিয়ে আদর্শ বাঙালিয়ানা দেখা গিয়েছে তার মধ্যে। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘যার কোনও ক্ষয় নেই….শুভ অক্ষয় তৃতীয়া।’
তাকে এই অবতারে দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী যেন সময়ের সাথে সাথে আরও বেশি স্নিগ্ধ ও লাবণ্যময়ী হয়ে উঠছেন। কারণ, বয়স ৪০ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার মধ্যে কোনো বয়সজনিত ছাপ দেখা যায়নি বরং বিপরীতটাই দেখা যায়।
এখনো তার জৌলুস হার মানাতে পারে কম বয়সী অভিনেত্রীদের। কারণ, তিনি কঠোর নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনশৈলী সবেতেই রয়েছে লাগাম। ফলস্বরূপ এখনো পর্যন্ত কিশোরীসুলভ জীবন কাটাচ্ছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.