জ্যোতিষশাস্ত্রে শনি ও বৃহস্পতি অত্যন্ত প্রভাবশালী গ্রহ হিসেবে বিবেচিত। শনি ন্যায়, কর্মফল, পরিশ্রম ও দায়িত্বের কারক। অন্যদিকে বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, সমৃদ্ধি ও সৌভাগ্যের সঙ্গে যুক্ত। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ১ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৩টে ৩৯ মিনিটে শনি ও বৃহস্পতি একে অপরের ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে নবপঞ্চম দৃষ্টি যোগ। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ যোগের প্রভাবে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। মনে করা হচ্ছে, এই সময় দীর্ঘদিনের সমস্যা ধীরে ধীরে মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি ব্যবসায় লাভ এবং আর্থিক উন্নতির সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে চার রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন।
মেষ রাশি

নবপঞ্চম দৃষ্টি যোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই সময় হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কও ভালো হবে এবং মিলেমিশে কাজ করার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ কাজে লাগাতে পারলে লাভের মুখ দেখতে পারেন। পাশাপাশি পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
কর্কট রাশি

শনি ও বৃহস্পতির নবপঞ্চম দৃষ্টি যোগ কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে স্বস্তি দিতে পারে। দীর্ঘদিনের অর্থকষ্ট ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় ধরনের লাভের মুখ দেখতে পারেন। চাকরিজীবীদের জন্যও আসতে পারে সুখবর। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই সময় জীবনে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে সাফল্যের পথ আরও প্রশস্ত করতে পারে।
আরও পড়ুন,
Chandra Gochar: শনির প্রিয় মকর রাশিতে চন্দ্রের গোচর, ভাগ্য চমকাবে এই ৩ রাশির
মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নবপঞ্চম দৃষ্টি যোগকে গোল্ডেন টাইমের সূচনা হিসেবে দেখা হচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি ব্যবসায়ও বড় লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকেও স্বস্তি মিলতে পারে। অর্থকষ্ট অনেকটাই কমে যাওয়ার পাশাপাশি পরিবারে সম্মান ও গুরুত্ব বাড়তে পারে। ব্যক্তিগত জীবনেও ভালোবাসা ও পারিবারিক সুখ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পুরনো জটিলতা কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি অত্যন্ত ইতিবাচক হতে পারে। নবপঞ্চম দৃষ্টি যোগের প্রভাবে জীবনে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ তৈরি হতে পারে। আর্থিক লাভের পাশাপাশি কর্মক্ষেত্রেও সাফল্য আসার সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিনের অর্থকষ্ট দূর হতে পারে এবং পরিবারে চলা কোনও জটিলতাও ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই সময় ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে স্বস্তি, সাফল্য ও আর্থিক উন্নতির নতুন অধ্যায় শুরু হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস।
আরও পড়ুন,
Shani Mangal Kendra Yog: মঙ্গল-শনির কেন্দ্র যোগে সেপ্টেম্বরে ভাগ্য খুলবে ৪ রাশির, বাড়বে টাকা-পয়সা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.