Sohini: রাত-বিরেতে বিশেষ কাজ করছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। তারই কিছু ঝলক তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা আরো যেন বেড়ে চলেছে। যার ঝলক দেখা যায় তার বিভিন্ন সিনেমাগুলিতে।
নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন তিনি। এই বিষয়টি তাকে আলাদা করে অন্যান্য অভিনেত্রীদের থেকে। তবে কাজের পাশাপাশি নিজের জন্য সময় রাখতেও ভোলেন না তিনি। কিছুটা সময় হাতে পেতেই নিজের সাথে ভরপুর সময় উপভোগ করেছেন অভিনেত্রী। যেগুলি ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে মাঝরাতে টেবিলের সামনে বসে রয়েছেন তিনি। আলো-আঁধারি পরিবেশে বেশ মায়াবী হয়ে উঠেছিলেন তিনি। পরনে ভীষণ ক্যাজুয়াল পোশাক। স্লিভলেস টি-শার্ট, খোলা চুল। কোনরকম মেকআপ ছাড়াই তাকে দেখা গিয়েছে ছবিগুলোতে। আর ক্যাপশনে লিখেছেন, ‘রাত-বিরেতে সেলফি।’
আসলে অনেক সময় এমন হয় কাজ করতে করতে অনেকটাই রাত বেড়ে যায়। তখন মনে হয় কিছুটা সময় বিরতি নিয়ে নিজের সাথে কাটানোর জন্য। সেরকমটাই হয়েছিল অভিনেত্রীর ক্ষেত্রেও। মাঝরাতে সেই একান্ত মুহুর্তগুলি তিনি ক্যামেরাবন্দী করেছেন আর ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
কোনরকম আড়ম্বর না থাকলেও ছবিগুলো কিন্তু বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। যেগুলো বোঝা যায় কমেন্টবক্স দেখলেই। অন্যদিকে যদি আমরা কাজ দেখি তাহলে তাকে এরপর দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। যেখানে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত, কৌশানী মুখার্জী প্রমুখ তারকারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.