Sohini: শীত চলে যাওয়ার আগে শেষবার নিজেকে শীতের পোশাকে মুড়িয়ে নিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। ভাগ করে নিলেন তারই একগুচ্ছ ছবি। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভালো রকম সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন সেখানে ভাগ করে নেন নিজের নানান সাজ থেকে শুরু করে সিনেমা সংক্রান্ত পোস্ট।
এছাড়াও স্বামী শোভন গাঙ্গুলীর সাথে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। তবে এবার নিজের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেখানে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সাদা টি-শার্ট, নীল ডেনিম, লম্বা বাদামি কোট এবং সাদা স্নিকার্স।
কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ছবিগুলো পোস্ট করেছেন লিখেছেন, ‘শীত চলে যাওয়ার আগে’। অর্থাৎ শীতের বিদায় বেলায় এবার সমস্ত শীত পোশাকগুলিকে আলমারিতে তুলে রাখার সময় চলে এসেছে। তবে তার আগে শেষবার সেই সমস্ত পোশাককে উপভোগ করছেন অভিনেত্রী।
পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা, প্রত্যেকের মুখে একটাই কথা শাড়ি হোক বা ওয়েস্টার্ন যে কোনো পোশাকে সাবলীল এই অভিনেত্রী। আসলে সকলেই জানেন পোশাক সুন্দর হয় আত্মবিশ্বাসের কারণে।
আত্মবিশ্বাসের সাথে যে কোনো পোশাক বহন করতে পারলেই তা আলাদা সৌন্দর্য্য এনে দেয়। অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে শোভনের গানের স্কুল ‘বৃক্ষ’তে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন সকলে। সেই ছবিগুলোও বেশ পছন্দ করেছিলেন ভক্তরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.