Srabanti: পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যে মেতে উঠেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। সকল সমালোচনা, কটাক্ষকে দূরে ফেলে রেখে নিজের সাথে কিছুটা সময় উপভোগ করছেন ভরপুর করেছেন। তারই কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কখনো ঘরের মধ্যে একান্ত সময় উপভোগ করছেন।
আবার কখনো তুলে ধরেছেন সেখানকার হোমস্টের ছবি। যেটি মূলত একটি গাছের উপর নির্মিত। হয়তো অনেকেই জানেন পাহাড়ে এমন সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয় গাছের ওপরে। সেই ঘরগুলির এতটাই সৌন্দর্য্য যে সেখানে থাকতে পছন্দ করেন সকলে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও।
নির্বাচনের পরবর্তী সময়ে ভীষণ রকম অশান্তির পরিবেশ তৈরি হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। যেহেতু ইন্ডাস্ট্রির বেশিরভাগ কলাপুশলীরা প্রাক্তন সরকারের সাথে যুক্ত ছিলেন। সেই, কারণে তাদের নিয়ে নানান কটাক্ষ ও সমালোচনা হয়েছে। এমনকি অনেকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
তবে সেসবের থেকে বহু দূরে পাহাড়ের নির্জন পরিবেশ উপভোগ করতে গিয়েছেন তিনি। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে ক্যাপশনে লিখেছেন ‘প্রকৃতি’। আদতেও তাই প্রকৃতির অসাধারণ ও অকৃত্রিম সৌন্দর্য্য ফুটে উঠেছে সেই ছবিগুলিতে। পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে।
এমনকি সেখানে আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী তাকে সাথে নেওয়ার কথা জিজ্ঞেস করেন। এছাড়া টলিউডের অন্যান্য তারকারা নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে। এক কথায় বলতে গেলে ছবিগুলো পোস্ট করে তিনি চর্চায় উঠে এসেছেন। উল্লেখ্য, সিনেমার পাশাপাশি তাকে বিভিন্ন ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.