Krishvi: এইতো সেদিন জন্মালো আর দেখতে দেখতে বয়স হয়ে গেল দেড় বছর! এত অল্প সময়ের মধ্যেই মেয়ের এই দীর্ঘ সময়ের পরিণত অবস্থা যেন বিশ্বাস হচ্ছে না অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee)। তাইতো পুরনো বেশ কিছু ছবি পোস্ট করে পুরনো স্মৃতি রোমন্থন করলেন তিনি। যা দেখার পর ছোট্ট কৃশভি (Krishvi) ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে।
হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রীর জীবন সমালোচনায় ভরপুর। বয়সের দ্বিগুণ বয়সী স্বামীকে বিয়ে করা থেকে শুরু করে বিবাহ পূর্ববর্তী সময়ে পরকীয়া, এমনকি বিয়ের আগেই সন্তানসম্ভবা হওয়া একাধিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে মেয়ের জন্মের পর সবটাই এখন কমে এসেছে।
কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে সমালোচনা থাকলেও তার ছাপ পড়েনি মেয়ের জীবনে বরং তাকে সকলে ভালোবাসায় ভরিয়ে তোলেন। অন্নপ্রাশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে লাল বেনারসিতে সেজে উঠেছিল সে। গয়না, মাথায় সোনার মুকুট সবমিলিয়ে অসাধারণ লাগছিল তাকে দেখতে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে দেখতে দেড় বছর হয়ে গেল আমার মেয়ের। এইতো সেদিন ছিল অন্নপ্রাশন, চোখের নিমেষে কিভাবে সময় গুলো চলে গেল, এখন মনে হয় যদি টাইম মেশিন দিয়ে সময় গুলো আবার একবার ফিরে পেতাম। যাইহোক ভালো স্মৃতি সবসময় ভালো হয়েই থাকে তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম।’
যা দেখা মাত্র প্রত্যেকেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। অনেকেই বলছেন সময় কত জলদি পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আবার কেউ কেউ তার আগামীর জীবনের জন্য আশীর্বাদ জানিয়েছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.