বলিউডে বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেছেন অভিনেত্রী তাপসী পান্নু। এবার নারীকেন্দ্রিক অ্যাকশন ছবিকে ঘিরে ইন্ডাস্ট্রি এবং দর্শকদের দ্বিচারিতা নিয়ে সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, পুরুষ তারকাদের অ্যাকশন ছবিতে দুর্বল গল্প থাকলেও দর্শক তা সহজেই মেনে নেন। কিন্তু কোনও নারীকে অ্যাকশন করতে দেখলেই শুরু হয়ে যায় খুঁত ধরার পালা।
প্রায় এক দশক পর ফের পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা যাবে তাপসীকে। ‘বেবি’ এবং ‘নাম শাবানা’-র পর এবার নতুন ছবি ‘গান্ধারী’-তে অ্যাকশন দৃশ্যে নজর কাড়বেন অভিনেত্রী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছবিটির। মুক্তির আগে এক সাক্ষাৎকারে নারীকেন্দ্রিক অ্যাকশন ছবির সীমাবদ্ধতা এবং দর্শকদের মানসিকতা নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তাপসী।
‘মেয়েদের ছবিতে বেশি টাকা ঢালতে চান না প্রযোজকরা’
তাপসীর মতে, অ্যাকশন ছবি তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে প্রযোজকরা সেই অর্থ বিনিয়োগ করতে অনেক সময়ই আগ্রহী হন না। কারণ তাঁদের ধারণা, এই ধরনের ছবি দেখতে দর্শকের আগ্রহ তুলনামূলকভাবে কম।
আরও পড়ুন,
Trina Saha: ঝলমলে গ্ল্যামারাস লুকে তৃণা সাহা, নতুন অবতারে মুগ্ধ অনুরাগীরা
অভিনেত্রীর কথায়, বড় পর্দা এবং ওটিটি—দুই মাধ্যমেই তিনি অ্যাকশন করেছেন। কিন্তু নারীকেন্দ্রিক অ্যাকশন ছবির ক্ষেত্রে বাজেট বরাদ্দ কম থাকাটাই অন্যতম সমস্যা। তাঁর দাবি, এই বিষয়টি বহুবার পরীক্ষা করে দেখা হয়েছে এবং নির্মাতাদের কাছে সেটাই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ‘আমাদের কোনও ভুল করার উপায় নেই’
তাপসী আরও বলেন, পুরুষ তারকাদের অ্যাকশন ছবির ক্ষেত্রে দর্শক অনেক কিছুই মেনে নেন। এমনকি গল্প মাঝারি মানের হলেও চোখধাঁধানো অ্যাকশন, গ্ল্যামার এবং বড় বাজেটের কারণে সেই ছবি ‘পয়সা উসুল এন্টারটেইনার’ হিসেবে প্রশংসা পায়। কিন্তু একই পরিস্থিতিতে কোনও নারীকে অ্যাকশন করতে দেখলে দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে যায়। তাপসীর কথায়, মেয়েদের অ্যাকশন ছবিতে গল্প, অভিনয়, অ্যাকশন—সবকিছুতেই যেন একশোয় একশো পেতে হয়। সামান্য ভুলও দর্শক ক্ষমা করতে চান না। এই বৈষম্য নিয়েই অভিনেত্রীর কটাক্ষ, “এক তো তোমাকে কম টাকা দিয়েছি, তার ওপর তুমি ভুল করছ!” তাঁর বক্তব্য, পুরুষদের অ্যাকশন ছবির ক্ষেত্রে যেখানে অনেক ভুলও ক্ষমা করে দেওয়া হয়, সেখানে নারীকেন্দ্রিক ছবির জন্য একই সুযোগ থাকে না।
আরও পড়ুন,
Srabanti: সাদাকালো ফ্রেমে ফের মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী, ভাইরাল নতুন ছবি
‘গান্ধারী’ নিয়ে ওটিটিতে স্বস্তি তাপসীর
এই কারণেই ‘গান্ধারী’কে প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তাপসী। তাঁর মতে, সিনেমা হলে মুক্তি পেলে বক্স অফিসে টাকা তোলার চাপ থাকে। ওটিটির ক্ষেত্রে সেই চাপ তুলনামূলকভাবে কম।তাপসী জানিয়েছেন, ‘গান্ধারী’-র বাজেট তাঁর আগের ছবি ‘মনমর্জিয়া’ এবং ‘হাসিন দিলরুবা’-র থেকেও বেশি। আর সেই অর্থেই তৈরি হয়েছে ছবিটি।
আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘গান্ধারী’। ছবিতে তাপসী পান্নুর পাশাপাশি দেখা যাবে ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.