ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় অধিনায়ক Sourav Ganguly-র জীবনীভিত্তিক ছবি ‘দাদা’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন Vikramaditya Motwane এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন Rajkummar Rao। দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল, পর্দায় সৌরভের স্ত্রী Dona Ganguly-র চরিত্রে কাকে দেখা যাবে। অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে।
জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী Tanya Maniktala-কেই ডোনার চরিত্রের জন্য বেছে নিয়েছে ছবির টিম। ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির শুটিং জোরকদমে শুরু হয়েছে। প্রথমে কলকাতায় কাজ শুরুর পরিকল্পনা থাকলেও নির্বাচন এবং আইপিএলের ব্যস্ত সূচির কারণে শুটিং পিছিয়ে যায়। পরে মুম্বইতেই তৈরি করা হয় ইডেন গার্ডেন্সের আদলে বিশেষ সেট।
ছবিতে সৌরভের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন রাজকুমার রাও। চরিত্রের প্রয়োজনে তিনি শারীরিক পরিবর্তনও করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ডোনার চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা আলোচনা। টলিউডের একাধিক অভিনেত্রীর নাম সামনে এলেও শেষ পর্যন্ত সুযোগ পেলেন তান্যা।
এর আগে তান্যাকে ওয়েব সিরিজ Tooth Pari: When Love Bites-এ দেখা গিয়েছিল। সেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন Parambrata Chattopadhyay এবং Shantanu Maheshwari। অভিনয়ের পাশাপাশি তাঁর স্বাভাবিক স্ক্রিন উপস্থিতি নির্মাতাদের নজর কেড়েছে বলেই মনে করা হচ্ছে।
খবর অনুযায়ী, মে মাসের মাঝামাঝি থেকেই রাজকুমারের সঙ্গে তান্যার দৃশ্যের শুটিং শুরু হয়েছে। প্রায় দু’সপ্তাহ ধরে চলবে সৌরভ-ডোনার সম্পর্ককে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অংশের কাজ। এরপর ছবির টিম কলকাতায় শুটিং করতে আসতে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণ ভারত এবং লন্ডনেও ছবির একাধিক অংশের শুটিং হওয়ার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে ক্রিকেটপ্রেমী এবং সিনেমাপ্রেমীদের কাছে ‘দাদা’ এখন অন্যতম প্রতীক্ষিত ছবি হয়ে উঠেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.