Vastu: কোন দিকে মুখ রেখে রান্না করলে সংসারে আসে সুখ-সমৃদ্ধি? কী বলছে বাস্তুশাস্ত্র

Vastu: বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে শুধু খাবার তৈরির জায়গা হিসেবে দেখা হয় না। এটি পরিবারের সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, রান্নাঘর দেবী অন্নপূর্ণার বাসস্থান এবং গৃহের শক্তির উৎস। তাই রান্নাঘরের অবস্থান থেকে শুরু করে রান্নার সময় কোন দিকে মুখ করে দাঁড়ানো হচ্ছে— সবকিছুরই বিশেষ গুরুত্ব রয়েছে।

রান্নার সময় কোন দিকে মুখ রাখা সবচেয়ে শুভ?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব দিকে মুখ করে রান্না করাই সবচেয়ে শুভ। পূর্ব দিক সূর্যোদয়ের দিক হওয়ায় এটি ইতিবাচক শক্তির প্রতীক। এই দিকে মুখ রেখে রান্না করলে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়, শান্তি বজায় থাকে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে বলে বিশ্বাস করা হয়।

কোন দিকে মুখ করে রান্না করা এড়িয়ে চলবেন?

দক্ষিণ দিকে মুখ
বাস্তুমতে দক্ষিণ দিকে মুখ করে রান্না করা অশুভ। এই দিককে নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। বিশ্বাস করা হয়, এতে আর্থিক সমস্যা, ঋণগ্রস্ততা এবং সংসারে অশান্তি দেখা দিতে পারে।

পশ্চিম দিকে মুখ
পশ্চিম দিকে মুখ করে রান্না করাও শুভ নয় বলে মনে করা হয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এবং অকারণে মানসিক অস্থিরতা বা খিটখিটে স্বভাব বাড়তে পারে।

উত্তর দিকে মুখ
উত্তর দিক কুবেরের দিক হিসেবে পরিচিত হলেও বাস্তুশাস্ত্রে এই দিকে মুখ করে রান্না করাকে অনুকূল বলা হয় না। এতে ব্যবসা বা কর্মক্ষেত্রে বাধা, আর্থিক ক্ষতি এবং অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বলে বিশ্বাস করা হয়।

রান্নাঘরের জন্য কোন দিক সবচেয়ে ভালো?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘর তৈরির জন্য দক্ষিণ-পূর্ব (অগ্নি কোণ) সবচেয়ে উপযুক্ত। যদি তা সম্ভব না হয়, তাহলে উত্তর-পশ্চিম (বায়ু কোণ)-এ রান্নাঘর রাখা যেতে পারে।

রান্নাঘরে সিঙ্ক কোথায় রাখবেন?

*জলের সিঙ্ক উত্তর-পূর্ব বা ঈশান কোণে রাখা শুভ বলে মনে করা হয়।
*রান্নার গ্যাসের চুলা এবং জলের সিঙ্ক পাশাপাশি না রাখাই ভালো। এতে অগ্নি ও জল— এই দুই বিপরীত উপাদানের ভারসাম্য বজায় থাকে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।

Vastu: সঠিক দিকে ‘ওয়াটারফল বুদ্ধ’ রাখছেন তো? ভুল স্থানে রাখলে নষ্ট হতে পারে শুভ শক্তির প্রবাহ

মনে রাখবেন
বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মূলত প্রাচীন বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়। তাই এগুলিকে ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাস হিসেবেই বিবেচনা করা উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক