‘সত্যিই অনেকটা সময় লাগে..!’ সম্প্রতি এই বিষয়ক একটি পোস্ট করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কী কারণে এমনটা লিখলেন তিনি? তাহলে কি প্রাক্তনের বিবাহ বিষয়ক কোনো পোস্ট করেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় ইমন।
তার জীবনের নানান জানা-অজানা দিকগুলোকে তিনি মাঝেমধ্যে তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এমনকি কাউকে কোনো উত্তর দিতে হলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তিনি। সেরকমই একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সত্যি অনেকটা সময় লাগে।’
আসলে তিনি এটি লিখেছেন তার অনুষ্ঠানের আগের প্রস্তুতিপর্ব নিয়ে। আমরা সকলেই জানি যে কোনো শিল্পীর মঞ্চে পারফর্ম করার আগে অনেকটা প্রস্তুতি নিতে হয়। তাদের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকলে তবেই তারা মঞ্চ পারফর্ম করতে পারেন।
একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘সত্যিই অনেকটা সময় লাগে তৈরি হতে, শ্যুটের জন্য প্রস্তুত হতে। কিন্তু আমরা চারপাশে যখন এমন কিছু সুন্দর মানুষ থাকে তখন তারা মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছুর খেয়াল রাখেন। চিন্তার কিছুই নেই। মেকাপ আর্টিস্ট, আমার ড্রেসার, হেয়ার স্টাইলিস্টের জন্য অনেক ভালোবাসা।’
ভিডিওটিতে তিনি দেখিয়েছেন একদম শুরু থেকে শেষ অব্দি তার প্রস্তুতি পর্ব। উল্লেখ্য, গত ১৫ই জুলাই দক্ষিণ ২৪ পরগণার একটি রাজবাড়িতে ছিমছমভাবে বিবাহ সেরেছেন তার প্রাক্তন শোভন গাঙ্গুলী এবং অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের সব ছবি তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.