বলিউডের বর্তমানে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় খুব সহজেই জায়গা করে নেবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গ্ল্যামারের দুনিয়ায় তাকে দেখলে অনেক পুরুষের রাতের ঘুম উড়ে যায়। তার দেহের জৌলুশ হোক কিংবা মুখেও সৌন্দর্য, সবকিছু দিয়েই তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারেন। কিন্তু তারপরেও অনুরাগীদের একাংশের মত জাহ্নবী কখনও মা শ্রীদেবীর চেয়ে বেশি সুন্দরী হতে পারবেন না।
এমন মন্তব্য জাহ্নবী রুপোলী জগতের দুনিয়ায় প্রবেশ করার পর থেকে শুনে আসছেন। সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করার পর ফের এই মন্তব্য সামনে এসেছে। বর্তমানে জাহ্নবী তার কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত। বলিউডের একাধিক প্রজেক্টের জন্য তিনি ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন। এদিকে শোনা যাচ্ছে প্যান ইন্ডিয়া ছবি ‘দেবরা’-র মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন তিনি।
আরও পড়ুন,
*Lal Krishna Advani: ভারতরত্নে সম্মানিত হতে চলেছেন লালকৃষ্ণ আদবাণী, ঘোষণা প্রধানমন্ত্রীর
*Poonam Pandey: ‘বেঁচে আছি, মৃত্যুর মিথ্যা নাটক করেছি’, প্রকাশ্যে ক্ষমা চাইলেন পুনম পান্ডে
এসবের মাঝে নিজের হেয়ার কালারের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের মেকাপ লুকের কিছু ছবি পোস্ট করেছেন তিনি৷ এছাড়া নিজের চুলের রং নিয়ে মুগ্ধতার কথাও জানাতে ভোলেননি।

ব্লন্ড হেয়ার কালারের ছবি পোস্ট করে তারকা অভিনেত্রী জানতে চেয়েছেন তাকে এমন চুলে সুন্দর লাগে নাকি এর থেকে হালকা রং-এ তাকে বেশি ভালো লাগে। এই পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন। যেখানে কেউ কেউ অভিনেত্রীর প্লাস্টিক সার্জারির কথা উল্লেখ করেছেন।

এছাড়া অনেকেই লিখেছেন, যতই চেষ্টা করো মায়ের মতন সুন্দর হতে পারবে না৷ আবার একজন লিখেছেন, দাগ পড়ে গিয়েছে। বলেছিলাম সার্জারী করিও না৷ এমন নানান মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স।
আরও পড়ুন,
*ভাগ্যের নিষ্ঠুর পরিহাস! ‘শিক্ষিত বেকার ক্যাফে’-তেই বেঁচেথাকার লড়াই জারি স্বর্ণপদক জয়ী যুবকের
Ankita Bhattacharyya: ‘ভারতীয়দের রুটিরুজি চলে বাংলাদেশকে মেরে!’ সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্যর এক মন্তব্য ঘিরে উত্তাল বাংলাদেশী নেটিজেন!

Hello, I am BB. I have been working in blogging for more than four years.