কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? পুজোয় বৃষ্টিতে মাটি হবে সব প্ল্যান? জানাল হাওয়া অফিস

বাঙালিদের বর্তমানে একটি চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে। আর তা হল এবার পুজো কি তবে ভাসতে চলেছে বৃষ্টিতে? কেমন থাকবে পুজোর সময় আবহাওয়া? সম্প্রতি বিপুল পরিমাণ বৃষ্টিতে ভিজেছে কলকাতা। প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এদিকে হাওয়া অফিস সূত্রে বিশেষ সুসংবাদ নেই। জানা যাচ্ছে, বৃহস্পতিবার মধ্য ভূমধ্যসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী শনিবার অর্থাৎ পঞ্চমীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গোটা পুজোতেই নানান জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এরফলে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। এর পাশাপাশি শনিবার পঞ্চমীতে আকাশ থাকবে মেঘলা।

খবর
আমার পাশেই শুতে চাইছিলো …! ট্রেনের স্লিপার কোচে ভোর-রাতে ভয়ংকর অভিজ্ঞতা তরুণীর, মুহূর্তে কেঁপে উঠল বুক!

মেঘলা থাকার পাশাপাশি ওইদিন বৃষ্টিও হতে পারে কমবেশি। এর পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে এর পাশাপাশি অষ্টমীতে আরও একটি নিম্নচাপ সক্রিয় হতে পারে। তবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ককনও কোনও কোনও অঞ্চলে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৭শে সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

খবর
হঠাৎ ঘোষণা! আজ সব স্কুল ছুটি – প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক