জ্যোতিষশাস্ত্রে শুক্রকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শুক্র গ্রহ মানুষের জীবনে বিলাসিতা, ভোগ, প্রেম, সৌন্দর্য, আকর্ষণ, দাম্পত্য সুখ এবং আর্থিক সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। কারও জন্মকোষ্ঠীতে শুক্র শুভ স্থানে অবস্থান করলে সেই ব্যক্তি সাধারণত সুখী, আর্থিকভাবে স্বচ্ছল, রুচিশীল ও আকর্ষণীয় হয়ে ওঠেন। তবে এই শুভ গ্রহটি যখন দুর্বল হয়ে পড়ে বা শুক্র দোষ সৃষ্টি হয়, তখন জীবনে একের পর এক সমস্যার সূত্রপাত ঘটে।
শুক্র দুর্বল হলে কী ঘটে?
শুক্র বস্তুগত সুখের প্রধান কারক। তাই এই গ্রহ দুর্বল হলে প্রথম আঘাত আসে আর্থিক জীবনে। জাতকের জীবনে দারিদ্র্য, অভাব এবং অর্থকষ্ট স্থায়ী রূপ নিতে পারে। উপার্জন থাকলেও সঞ্চয় হয় না, অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায় এবং ঋণের বোঝা বাড়তে থাকে।
শুধু অর্থ নয়, শুক্র দোষের প্রভাব পড়ে প্রেম ও দাম্পত্য জীবনেও। বৈবাহিক জীবনে অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক দূরত্ব দেখা দেয়। প্রেমের সম্পর্কে বারবার ব্যর্থতা, বিয়েতে বাধা কিংবা দীর্ঘদিন অবিবাহিত থাকার যোগও শুক্র দোষের ইঙ্গিত হতে পারে। অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পরিস্থিতি গড়াতে পারে।
শারীরিক ও মানসিক লক্ষণ
শুক্র দোষের প্রভাবে ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, দাগ, পিগমেন্টেশন দেখা দিতে পারে। চোখ ও যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যাও এই দোষের লক্ষণ হিসেবে ধরা হয়। দুর্বল শুক্রের জাতকদের হাতের চামড়া প্রায়ই রুক্ষ, শক্ত ও ফ্যাকাশে হয়ে যায়।
মানসিক দিক থেকেও শুক্র দোষ অত্যন্ত ক্ষতিকর। জীবনের প্রতি আগ্রহ কমে যায়, অবসাদ ও নেতিবাচক চিন্তা গ্রাস করে। অনেক সময় অকারণ বিলাসিতা ও দেখনদারির প্রতি ঝোঁক বাড়ে, যার ফলে আর্থিক ক্ষতি আরও তীব্র হয়। চরিত্রগত দুর্বলতা দেখা দিতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যক্তি অপরাধমূলক কাজের দিকেও ঝুঁকে পড়েন।
শুক্র দোষ জাতককে বিশৃঙ্খল জীবনযাপনের দিকে ঠেলে দেয়। নোংরা পরিবেশ, অগোছালো জীবনধারা ও শৃঙ্খলার অভাব এই দোষের অন্যতম ফল।
আরও পড়ুন:চাঁদের নক্ষত্রে চতুর্গ্রহী যোগ: জানুয়ারির শেষেই চার রাশির জীবনে রকেটগতির সাফল্য
শুক্র দোষের জ্যোতিষীয় প্রতিকার
শুক্র দোষ কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ অথচ কার্যকর প্রতিকারের কথা বলা হয়েছে—
প্রতি শুক্রবার উপোস পালন করা
সন্ধ্যাবেলা মা লক্ষ্মী ও শুক্র দেবের পূজা করা
সাদা পোশাক পরিধান করা
সুগন্ধি ও চন্দন ব্যবহার করা
পরিষ্কার ও সুসংগঠিত জীবনযাপন করা
মদ্যপান পরিহার করা
খাদ্যতালিকায় দই ও স্যালাড অন্তর্ভুক্ত করা
কাচের গ্লাসে জল পান করা
নারীদের সম্মান করা
প্রেমের সম্পর্কে সর্বদা সৎ ও বিশ্বস্ত থাকা
আরও পড়ুন:এক বছর পর শনির রাশিতে বুধ-শুক্র যুতি: এক রাতেই বদলাতে চলেছে ৫ রাশির ভাগ্য
জ্যোতিষ মতে, নিয়মিত এই অভ্যাসগুলি অনুসরণ করলে ধীরে ধীরে শুক্রের নেতিবাচক প্রভাব কমে এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.