Madhumita-Debamalya: বিয়ের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তার আগেই গভীর চিন্তায় পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Mashumita)। তাহলে কি পুরনো সম্পর্কের ছাপ এখনো রয়ে গিয়েছে তার জীবনে? এমন প্রশ্নই জেগে উঠেছে সকলের মনে। যদিও সম্পূর্ণ বিষয়টি খোলসা করে জানাননি অভিনেত্রী, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত একটি বিজ্ঞাপন ভিডিও।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, কিছু বিষয় নিয়ে চিন্তিত তিনি; ঠিক সেই সময় তার চিন্তা দূর করতে হাজির হন হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী (Debamalya)। তার কাঁধে প্রেমিকের হাত পড়তেই হাসি ফোটে অভিনেত্রীর মুখে।
অর্থাৎ, মধুমিতার সমস্যার সমাধান করে দেন দেবমাল্য। আপাতত এটুকুই পোস্ট করেছেন তিনি, তবে সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই দেখা যাবে বলে আশ্বাস দিয়েছেন। ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, অভিনেত্রী মধুমিতাকে তো সবাই চেনেন, এবার অভিনেতা দেবমাল্যকে দেখার পালা।
অনেকেই মন্তব্য করেছেন যে, তারা পুরো ভিডিওটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। দেবমাল্য বিনোদন জগতের মানুষ না হওয়া সত্ত্বেও ভিডিওটিতে বেশ সাবলীল অভিনয় করেছেন। যা দেখে স্পষ্ট যে, মধুমিতার সঙ্গ তাকেও কিছুটা অভিনেতা করে তুলেছে।
অন্যদিকে, জোরকদমে চলছে তাদের আইবুড়োভাত পর্ব। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিভিন্ন মুহূর্তের ছবি। কাছের বন্ধু ও আত্মীয়দের বাড়িতে ভূরিভোজ শেষে এখন শুধু সেই বিশেষ দিনটির অপেক্ষা। যেদিন জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই জুটি।
#Debamalya #Madhumita

Sudeshna has been writing entertainment reports since 2021.