Saheb-Susmita: সুস্মিতার জন্মদিনে সম্পর্কে সিলমোহর সাহেবের! লিখলেন আদুরে বার্তা

Susmita-Saheb: অবশেষে অভিনেত্রী সুস্মিতার (Susmita) জন্মদিনের দিন নিজেদের সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb)। খোলাখুলি জানিয়ে দিলেন সম্পর্কের সমীকরণ। হয়তো অনেকেই জানেন ধারাবাহিকে অভিনয় করার দরুন একে অপরের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল।

এমনকি এটাও মনে করা হয়েছিল তাদের মধ্যে হয়তো বন্ধুত্বের থেকে বেশি কোনো সম্পর্ক রয়েছে। যদিও কোনদিনই বিষয়টিকে আমল দেননি এই জুটি বরং বারবার এটাই জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। কিন্তু সুস্মিতার জন্মদিনে অন্য সুর দেখা গেল সাহেব ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্টে।

২৮ শে জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। এই উপলক্ষ্যে তার কাছের বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেরকমই সাহেব দুজনের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় কোনো এক নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তারা। তবে সেখানে যে ক্যাপশনটি দিয়েছেন তাতে সবটা স্পষ্ট হয়ে গিয়েছে।

সেখানে লেখেন, ”যাত্রাটা দীর্ঘ হতে পারে, কিন্তু তোমার সাথে থাকলে এটা সার্থক হবে! শুভ জন্মদিন সুস্মিতা। আমি তোমার পাথর হবো, অপরাধে তোমার অংশীদার হবো এবং তোমার নিরাপদ আশ্রয়স্থল হবো। আমি সমস্ত ‘বিরাক্ত করা’ সামলাবো, তুমি শুধু হাসতে থাকো; এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

যা দেখামাত্র রীতিমতো খুশির জোয়ার ভক্তমহলে। কারণ, দীর্ঘদিন ধরে তারা এটাই চাইছিলেন এই জুটি বাস্তবে যেন এক হয়ে যান। খুব সম্ভবত সেরকমটাই হতে চলেছে। অন্যদিকে এই পোস্টটা দেখার পর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক