Madhumita-Debamalya: স্বামী দেবমাল্যর সাথে একান্ত সময় কাটাতে পাহাড়ে পাড়ি দিলেন মধুমিতা, ভাগ করে নিলেন ছবি

Madhumita-Debamalya: স্বামী দেবমাল্য চক্রবর্তীর (Debamalya) সাথে আরো একবার ভ্রমণে বেরিয়ে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। যেখানকার একাধিক ঝলক ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেন তিনি। বিয়ের পর থেকে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক-ওদিক।

পাহাড়, সমুদ্র মিলিয়ে সমস্ত ভ্রমণ স্থলে ঘুরে বেড়াচ্ছেন এই জুটিতে। সম্প্রতি সেরকমই কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়েছেন তারা। সেখান থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাকে ভীষণ স্নিগ্ধ অবতারে দেখা গেছে। পরনে হালকা গোলাপি রঙের একটি চুড়িদার।

যদিও ছবিগুলোতে দেবমাল্যকে দেখা যায়নি তবে ভিডিওতে তাকে দেখা গিয়েছে। তিনি ঘুরিয়ে চারিদিকটা দেখাচ্ছেন এবং তাতেই রয়েছেন অভিনেত্রী মধুমিতা। পোস্ট করামাত্রই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন সময়ের সাথে সাথে যেন আরো বেশি সুন্দরী হয়ে উঠছেন তিনি।

আদতেও তাই, বিয়ের পর থেকে অভিনেত্রীকে অনেক বেশি উচ্ছ্বসিত, ও জৌলুসপূর্ণ লাগছে দেখতে। মানসিক দিক দিয়ে ভীষণই আনন্দে রয়েছেন তিনি। যে বিষয়টি ফুটে ওঠে তার চোখেমুখে। একদিকে যেমন অভিনয় করছেন ধারাবাহিকে, অন্যদিকে একাধিক ফটোশ্যুট ও ফ্যাশন শো’তে কাজ করছেন সক্রিয়ভাবে।

তবে কাজের পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাতেও ভোলেন না অভিনেত্রী। দোল উপলক্ষ্যে সকলের সাথে আবীর খেলায় মেতে উঠেছিলেন । শ্বশুর-শাশুড়ি, স্বামী, কাছের বন্ধু-বান্ধবেরা মিলে হই হই করে উদযাপন করেছেন দোলযাত্রা। এছাড়াও গাড়িতে করে বেরিয়ে পড়েছিলেন বন্ধুরা মিলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক